এক্সপ্লোর

পানামা নথিতে দাউদের ছায়া

ভারতে প্রত্যর্পণের সব চেষ্টা ব্যর্থ করে বছর তিনেক আগে মারা গিয়েছে ইকবাল মির্চি। কিন্তু পানামা নথিতে ফের উঠে এল তার নাম। দাউদ ইব্রাহিমের আর্থিক লেনদেনের অন্যতম মুখ বলে পরিচিত ছিল ইকবাল। পানামা নথি নিয়ে তদন্তকারী সংবাদমাধ্যমের দাবি, ভারতীয় গোয়েন্দাদের ডসিয়ারের চেয়ে অনেক বেশি তথ্য পাওয়া গিয়েছে ওই নথি থেকে। পাশাপাশি, পানামা নথিতে থাকা কোনও সংস্থার সঙ্গে তাঁর  যোগ নেই বলে আজ দাবি করেছেন অমিতাভ বচ্চন। পানামা নথি অনুযায়ী, বাহামা ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে ৪টি জাহাজ সংস্থার পরিচালন পর্ষদে ছিলেন অমিতাভ।  আজ অমিতাভ জানান, তাঁর নামের অপব্যবহার হয়ে থাকতে পারে।  দেশে ও বিদেশে তাঁর যাবতীয় কর মেটানো রয়েছে। পানামা নথি সংক্রান্ত সংবাদ প্রতিবেদনটিতেও বলা হয়নি যে, তিনি কোনও অন্যায় কাজ করেছেন। ভার্জিন আইল্যান্ডসের অন্য একটি সংস্থার পরিচালকদের মধ্যে নাম ছিল অমিতাভের পুত্রবধূ ঐশ্বর্যার। কালই ওই তথ্য উড়িয়ে দিয়েছেন তিনিও। পানামার এক আইনজীবী সংস্থার দফতর থেকে ফাঁস হওয়া নথি নিয়ে হইচই শুরু হয়েছে নানা দেশের রাজনীতিক ও কূটনীতিকদের মধ্যে। কর দেওয়া নিয়ে শিথিল নিয়মের জন্য পরিচিত বাহামা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসের মতো নানা মুলুক। সেই সব জায়গায় বিভিন্ন দেশের রাজনীতিক, ফুটবলার, চিত্রতারকাদের লগ্নির খবর রয়েছে পানামার ওই আইনজীবী সংস্থার নথিতে। প্রশ্ন উঠেছে কর ফাঁকি দিতে তাঁরা আইন ভেঙে ওই মুলুকে লগ্নি করেছিলেন কি না। এই বিতর্কের জেরে আজ ইস্তফা দিয়েছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমান্দুর ডেভিড গানলাউগসন।  নিজের ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগের তদন্তে কমিশন গড়েছেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ভারতীয় নামগুলি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
তবে পানামা নথিতে ইকবাল মির্চির প্রসঙ্গ ওঠায় নড়েচড়ে বসতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ১৯৯৪ সালে লন্ডনবাসী মির্চিকে আটক করে স্কটল্যান্ড ইয়ার্ড। কারণ, তার বিরুদ্ধে দাউদ-সাম্রাজ্যের আর্থিক লেনদেন সামলানোর অভিযোগ এনেছিল দিল্লি। জারি হয়েছিল ইন্টারপোলের রেড কর্নার নোটিসও। ভারতে প্রত্যর্পণের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে চালাতেই ২০১৩ সালে ৬৩ বছর বয়সে মারা যায় মির্চি। পানামা নথি অনুযায়ী, মির্চির সংস্থা ‘কান্ট্রি প্রপার্টিজ’ ও ‘ডেটস ফাউন্ডেশন’ নামে দু’টি সংস্থার মাধ্যমে বেশ কিছু সম্পত্তি হাতে রেখেছে তারা। ‘কান্ট্রি প্রপার্টিজ’-এর মাধ্যমে মির্চির তুরস্ক, মরক্কোর মতো দেশে সম্পত্তি কেনার কথা আগেই জেনেছিল দিল্লি।

সেরা শিরোনাম

Nepal News : ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Bangladesh News : জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
জলে ভাসমান প্লাস্টিকের ড্রামে হিন্দু গয়না ব্যবসায়ীর দেহ ! ফের হাড়হিম ঘটনা বাংলাদেশে
AI Risks: প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর
প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষের! সতর্ক করলেন বিল গেটস, AI-এর হাত বাঁধার আর্জি আরও এক মহারথীর

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget