এক্সপ্লোর

সব জঙ্গি গোষ্ঠীকে বেআইনি ঘোষণা করে অভিযান চাই, পাকিস্তানকে আমেরিকা

ওয়াশিংটন: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর জঙ্গি দমনে সার্জিক্যাল স্ট্রাইক কার্যত সমর্থন করেছে, এবার পাকিস্তানের মাটিতে বসে নাশকতা চালিয়ে যাওয়া সব সন্ত্রাসবাদী গোষ্ঠীকে বেআইনি ঘোষণা করতে হবে বলেও ইসলামাবাদকে স্পষ্ট জানিয়ে দিল ওবামা প্রশাসন। মার্কিন বিদেশ দপ্তরের উপ মুখপাত্র মার্ক টোনার সাংবাদিক সম্মেলনে বলেছেন, নিজেদের ভূখণ্ডে সক্রিয় সব জঙ্গি গোষ্ঠীর মোকাবিলা করতে হবে, ওদের নিষিদ্ধ করতে হবে, বারবার এটা আমরা পাকিস্তানকে বলে আসছি। উরি হামলায় পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে আসা জঙ্গিরা ১৮ জন ভারতীয় জওয়ানকে হত্যা করায় পাল্টা নিয়ন্ত্রণ রেখা টপকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে  দিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনী। এর জেরে ভারত-পাক সম্পর্কে উত্তেজনার পারদ চড়েছে। এই অবস্থায় আজ সাংবাদিক বৈঠকে এক প্রশ্নের উত্তরে টোনার বলেন, সন্ত্রাসবাদী, হিংস্র উগ্রপন্থীদের হামলায় পাকিস্তান অবশ্য নিজেও দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই সন্ত্রাসবাদের বিপদ রুখতে সাহায্য করতে চাই ওদের, কিন্তু পাশাপাশি এও চাই, যে সন্ত্রাসবাদীরা পাক ভূখণ্ডে নিরাপদ আশ্রয় চায়, কখনও কখনও পেয়েও যায়, তাদের বিরুদ্ধে অভিযান চালাক পাকিস্তান। এ সপ্তাহের শুরুতেই পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সেনা অভিযান সমর্থনের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রশাসন বলেছে, সন্ত্রাসবাদী হামলার জবাব সামরিক রাস্তাতেই দিতে হয়, ভারতের এই অবস্থানে সায় আছে তাদের। উরি হামলাকে ‘সীমান্তপার সন্ত্রাসবাদের স্পষ্ট নজির’ বলেও জানিয়ে দেয় তারা। সাম্প্রতিক দ্বিপাক্ষিক টেনশন কমাতে ভারত, পাকিস্তানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, আলোচনার ডাকও দিয়েছে ওয়াশিংটন। আমেরিকার অভিমত, নিজেদের মধ্যে ‘বিতর্কিত, বিরোধের ইস্যুগুলি’ মিটিয়ে ফেলতে দুই প্রতিবেশীকে ‘সমঝোতামুখী মনোভাব’ দেখাতে হবে।

সেরা শিরোনাম

Earthquake in Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, আবারও কামচাটকা, মাটির নীচে কী চলছে?
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Blast in Afghanistan: তীব্র বিস্ফোরণ আফগানিস্তানে, ধ্বংসস্তূপে পরিণত হল স্কুল, কমপক্ষে ৬ পড়ুয়ার মৃত্যু, আহত শতাধিক
তীব্র বিস্ফোরণ আফগানিস্তানে, ধ্বংসস্তূপে পরিণত হল স্কুল, কমপক্ষে ৬ পড়ুয়ার মৃত্যু, আহত শতাধিক
AI News : 'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget