এক্সপ্লোর

ভারতের আর্থিক বৃদ্ধির হার ৮ শতাংশের বেশি করার লক্ষ্যে মোদী

  নাইরোবি: কেনিয়া সফরে গিয়ে দেশের আর্থিক বৃদ্ধির হার ৮ শতাংশের বেশি করার লক্ষ্যমাত্রার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, বর্তমান সময়ে যখন সারা বিশ্বে আর্থিক মন্দা চলছে, তখন একমাত্র ভারতের আর্থিক অবস্থাই ভাল। ১ কোটি ২৫ লক্ষ ভারতীয়র সংকল্প, ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের ফলেই দেশের উন্নতির পথে এগিয়ে যাওয়ার চালিকাশক্তি। সাধারণ মানুষের জীবনের মানের উন্নতি করাই তাঁর সরকারের লক্ষ্য।   কেনিয়ায় প্রায় ৮০ হাজার ভারতীয় বংশোদ্ভুত বাস করেন। তাঁদের একটা বড় অংশকেই ব্রিটিশ শাসনের সময় রেল পথ তৈরির কাজ করার জন্য নিয়ে আসা হয়েছিল। কিছু মানুষ আবার ব্যবসা করার জন্য ভারত থেকে কেনিয়ায় আসেন। তাঁদের সামনে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি ধরে রাখার জন্য তাঁদের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী।   ভারতের যুব সমাজের প্রশংসা করে মোদী বলেছেন, দেশে ৮০ কোটি যুবক রয়েছেন। তাঁরা প্রত্যেকেই বুদ্ধিমান। ভারতের যুবকরা মাটিকেও সোনায় পরিণত করার ক্ষমতা ধরেন। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও নিজেদের দক্ষতা প্রমাণ করছেন ভারতীয় যুবকরা। তাঁদের জন্যই ‘স্টার্ট আপ ইন্ডিয়া’ নামে একটি প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার।   কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা আগাম ঘোষণা ছাড়াই এই অনুষ্ঠানে হাজির হন। তিনি ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশে স্বাগত জানান। তাঁকে উদ্দেশ্য করে মোদী বলেন, বিশ্ব উষ্ণায়ন এবং সন্ত্রাসবাদই এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা।   আজ কেনিয়াত্তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর নাইরোবি বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপচারিতার পর ভারতে ফিরবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vietnam Boat Tragedy: ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
Space Mirror: আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
US-Iran War: ‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন

ভিডিও

Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget