এক্সপ্লোর

ওয়াশিংটনে বেসবল ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের বিদ্রুপের শিকার ডোনাল্ড ট্রাম্প

রবিবার ট্রাম্পের উদ্দেশে গ্যালারি থেকে ধ্বনি উঠল, ‘ওকে জেলে ভরো’!

ওয়াশিংটন: স্ত্রী মেলানিয়াকে নিয়ে বেসবল ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের বিদ্রুপের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রাম্পের উদ্দেশে গ্যালারি থেকে ধ্বনি উঠল, ‘ওকে জেলে ভরো’! রবিবার ওয়ার্ল্ড সিরিজের বেসবল ম্যাচটি দেখতে গিয়েছিলেন ট্রাম্প। ঘটনাচক্রে, সেদিনই ট্রাম্পের প্রশাসন ঘোষণা করে যে, মার্কিন হানায় ইসলামিক স্টেট প্রধান আবু আল বাগদাদির মৃত্যু হয়েছে। সিরিয়া নিয়ে তাঁর অবস্থানের জন্য এমনিই ঘরে-বাইরে প্রবল সমালোচিত হচ্ছেন ট্রাম্প। রবিবার বেসবল ম্যাচের তৃতীয় ইনিংসের পর মাঠের জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়, মার্কিন সেনাবাহিনীর সদস্যেরা খেলা দেখতে এসেছেন। তারপরই দেখানো হয় দর্শকাসনে বসা ট্রাম্পকে। সঙ্গে সঙ্গে বিদ্রুপের ধ্বনি ভেসে আসে গ্যালারি থেকে। তবে ফের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে সেনাবাহিনীর সদস্যদের। ধিক্কার থিতিয়ে যায়। কিন্তু সম্মিলিত ধ্বনি শুরু হয় গ্যালারি থেকে, ‘ওকে জেলে ভরো’। একসময় হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ট্রাম্প সমর্থকেরা যে স্লোগান ব্যবহার করতেন নিয়মিত। ন্যাশানলস বনাম অ্যাসট্রোস ম্যাচের আগে ওয়াশিংটনের ম্যানেজার ডাভ মার্টিনেজ প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন, ‘আশা করছি ম্যাচটি উপভোগ করবেন।’ তবে ট্রাম্পের আগমনে তাঁর দল উদ্দীপ্ত কি না জিজ্ঞেস করা হলে মার্টিনেজ বলেন, ‘এটা নিয়ে আমরা কথা বলিনি। আমরা বেসবল খেলাটার ওপরই মনোনিবেশ করছি।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget