এক্সপ্লোর

পুলওয়ামা হামলা: পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ‘স্পষ্ট ও ধারাবাহিক’ ব্যবস্থা নিতে বলল ইইউ

ইসলামাবাদ: পুলওয়ামা হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে চাপ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। পাকিস্তানকে শুধুমাত্র রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিই নয়, ওই ঘটনার দায় স্বীকার করা ব্যক্তিদের বিরুদ্ধেও ‘স্পষ্ট ও ধারাবাহিক’ ব্যবস্থা নিতে বলল তারা। পুলওয়ামা সন্ত্রাসে অন্তত ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর ভারত, পাকিস্তান সম্পর্কে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। ওই আত্মঘাতী বিস্ফোরণের দায় নিয়েছে জয়েশ-ই-মহম্মদ, যারা রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ তালিকায় আছে। পাকিস্তানের দিকেই এহেন সন্ত্রাসে মদতের অভিযোগে আঙুল তুলেছে ভারত। বৈদেশিক বিষয়সংক্রান্ত ও নিরাপত্তা পলিসি সংক্রান্ত ইইউয়ের শীর্ষ প্রতিনিধি তথা ইইউ কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফেডেরিকা মঘেরিনি রবিবার পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন, ভারতের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে বলে এখানে এক বিবৃতিতে জানিয়েছে এক ইইউ প্রতিনিধিদল। পাকিস্তান, ভারত-দুপক্ষকেই পুলওয়ামা হামলার পর তৈরি হওয়া উত্তেজনার পারদ জরুরি ভিত্তিতে হ্রাস করতে বলেছেন মঘেরিনি। পাশাপাশি জোর দিয়েছেন, শুধু রাষ্ট্রপুঞ্জের তালিকায় থাকা এক দেশ থেকে আরেক দেশে তত্পর সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধেই স্পষ্ট, লাগাতার ব্যবস্থা নেওয়া সহ সন্ত্রাসবাদ দমনের চেষ্টা করলে হবে না, এ ধরনের হামলার দায় স্বীকার করা লোকজনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদ, সংঘাত নিরসনে আলোচনায় গুরুত্ব দেওয়া ইইউয়ের বরাবরের নীতি বলেও জানিয়েছেন মঘেরিনি। পুলওয়ামার ভয়াবহ মানববোমা বিস্ফোরণের পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক সক্রিয়তা বাড়িয়ে গোটা দুনিয়ার সামনে তুলে ধরতে তত্পর হয়েছে যে, পড়শী দেশের কর্তৃপক্ষ সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসাবে ব্যবহার করছে। পাকিস্তানকে তার ভূখন্ডে সক্রিয় জঙ্গি, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে অবিলম্বে খতিয়ে দেখা সম্ভব, এমন ব্যবস্থা নিতেও বলেছে ভারত, পাশাপাশি পাকিস্তানকে সবচেয়ে পছন্দের দেশ তকমা প্রত্যাহার করে সে দেশে থেকে আসা পণ্যের আমদানি শুল্কও ২০০ গুণ বাড়িয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget