এক্সপ্লোর

ফ্রান্সে পরমাণু চুল্লিতে বিস্ফোরণ, আহত ৫

প্যারিস: উত্তর-পশ্চিম ফ্রান্সের একটি পরমাণু চুল্লিতে বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। এই ঘটনায় আহত হলেন পাঁচ জন। তবে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক জ্যাক উইটকোস্কি বলেছেন, পরমাণু বিস্ফোরণ হয়নি। ওই চুল্লির পরমাণু নিয়ন্ত্রিত অংশের বাইরে একটি ভেন্টিলেটরে বিস্ফোরণ হয়েছে। ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে কারও অসুস্থতা গুরুতর নয়। বিস্ফোরণ নিয়ে আতঙ্কের কিছু নেই। ওই অঞ্চলে ১,৩০০ মেগাওয়াটের দুটি পরমাণু চুল্লি যথাক্রমে ১৯৮৫ ও ১৯৮৬ সাল থেকে চালু আছে। বিস্ফোরণের জেরে একটি চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। এই দুটি চুল্লিতে এক হাজারের বেশি মানুষ কাজ করেন। স্বাভাবিকভাবেই বিস্ফোরণের ফলে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। সেখানেই উন্নত প্রযুক্তির আরও একটি পরমাণু চুল্লি তৈরি করা হচ্ছে। ২০১৮ সালে চালু হওয়ার কথা এই নতুন পরমাণু চুল্লির। চালু হলে এটি বিশ্বের বৃহত্তম পরমাণু চুল্লি হবে। ১৯৭৭ সাল থেকেই ফ্রান্স পরমাণু বিদ্যুতের উপর অনেকাংশে নির্ভরশীল। এখন সেদেশের মোট বিদ্যুতের চাহিদার ৭৫ শতাংশই মেটায় পরমাণু বিদ্যুৎ। ফরাসি সরকার ২০২৫ সালের মধ্যে পরমাণু বিদ্যুৎ নির্ভরতা কমিয়ে ৫০ শতাংশে আনতে চাইছে। ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত একটি পরমাণু চুল্লি নিয়ে ফ্রান্সের সঙ্গে জার্মানির দ্বন্দ্ব বহুদিনের। তবে এখনও কোনও সমাধানসূত্র মেলেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget