এক্সপ্লোর

পাকিস্তানকে বিক্রি করা মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পরমাণু অস্ত্রবহনে সক্ষম:বিজ্ঞানী

নয়াদিল্লি:  সম্প্রতি মার্কিন পরমাণু বিজ্ঞানী হ্যানস ক্রিসটেনসেন এবং রবার্ট নরিস পাকিস্তানকে বিক্রি করা মার্কিন এফ-১৬ যুদ্ববিমান সম্পর্কে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে তাঁদের বইয়ে। গুগুলের উপগ্রহ চিত্রে ধরা ছবি ও বিভিন্ন গুপ্তচর সংস্থার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, পাকিস্তানকে বিক্রি করা মার্কিন যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান, মার্কিন জেট এবং পাক বায়ুসেনার ফ্রেঞ্চ মাইরেজ এখন পরমাণু অস্ত্রবহনে সক্ষম। মার্কিন বিজ্ঞানী হ্যানস ক্রিসটেনসেন যিনি ‘নিউক্লিয়ার নোটবুক অন পাকিস্তান নিউক্লিয়ার ফোর্সেস’-এর সহ লেখক, জানিয়েছেন, এই তথ্য জানার পরও কৌশলগত কারণেই পাকিস্তানকে অস্ত্র বিক্রি করবে মার্কিন যুক্তরাষ্ট্র। নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের ডিরেক্টর জানিয়েছেন, মার্কিন প্রশাসন চাইলে পাকিস্তানের বিরুদ্ধে এর জন্যে জরুরি পদক্ষেপ নিতে পারে, কিন্তু এখন এরকম কোনও পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না সেখানকার প্রশাসন। বিজ্ঞানীদের দাবি, মনে করা হচ্ছে এফ-১৬ হল পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে প্রথম যুদ্ধবিমান যেটা পরমাণু অস্ত্র বহনে সক্ষম হয়েছে। সম্প্রতি ফ্রেঞ্চ মাইরেজকেও উন্নত করা হয়েছে প্রযুক্তিগতভাবে।কিন্তু সবকিছু জেনেও, মার্কিন প্রশাসন চুপ করে রয়েছে এবং মনে করে, এটা একান্তভাবেই পাকিস্তানের ব্যক্তিগত সিদ্ধান্ত তারা এই বিমান কীভাবে ব্যবহার করবে। তবে যেটা আন্তর্জাতিক মহলকে ভাবাচ্ছে সেটা হল, সম্প্রতি পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে একাধিকবার হামলা চালিয়েছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী। এবং কোনওভাবে যদি এই অস্ত্র ভুল হাতে চলে যায়, তাহলে সেটা বিশ্বের পক্ষে বড় চিন্তার কারণ। হ্যানস ক্রিসটেনসেন জানিয়েছেন, গুগুলের উপগ্রহ চিত্রের ধরা পড়া ছবি থেকে তাঁরা জানতে পেরেছেন, পাকিস্তানে এইমুহূর্তে পাঁচটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইল বেস রয়েছে। এর থেকে বোঝা যায় এইমুহূর্তে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র পারমাণবিকভাবে কতটা শক্তিশালী। পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার রয়েছে আক্রোতে, গুজরানওয়ালায়, খুজদারে, পানো আকিল এবং সারগোধায়। বিজ্ঞানীদের দাবি ষষ্ঠ অস্ত্রভাণ্ডারটি তৈরি হচ্ছে ভাওয়ালপুরে এবং সপ্তমটি তৈরি হবে দেরা গাজি খান এলাকায়। কিন্তু গুজরানওয়ালায় যে পরমাণু অস্ত্রভাণ্ডার রয়েছে, তা ভারতের জন্যে বেশি চিন্তার, কারণ, এখানে পাকিস্তানি তালিবানরা যথেষ্ট সক্রিয় এবং অস্ত্র ভাণ্ডারে সকলে ঢুকতেও পারে। তাহলে কী বলা যেতে পারে পাকিস্তানের ওপর এখন কোনও দেশ যদি পারমাণবিক হামলা চালায়, তাহলে কী পাক সেনাবাহিনী প্রত্যাঘাত করতে প্রস্তুত? এর উত্তরে বিজ্ঞানী ক্রিসটেনসেন জানিয়েছেন, এখনও পাকিস্তান সম্পূর্ণভাবে পরমাণু অস্ত্রে সজ্জিত না হলেও, অল্প কিছুদিনের মধ্যেই পরিস্থিতির পরিবর্তন হবে। পাকিস্তান শুধু প্রত্যাঘাত আনতেই সক্ষম হবে না, চাইলে ছোট পরিসরের মিসাইল হানা চালাতেও সক্ষম হবে। তবে এধরনের মিসাইল হামলায় বেশি ক্ষতিগ্রস্থ হবে পাকিস্তানই ভারতের চেয়ে, দাবি বিজ্ঞানীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget