এক্সপ্লোর

আইএস জঙ্গির ওপর চরবৃত্তি করতে গিয়ে প্রেমে হাবুডুবু, পালিয়ে সিরিয়ায় গিয়ে বিয়ে করলেন এফবিআই এজেন্ট!

ওয়াশিংটন:  প্রথমে ড্যানিয়েলা গ্রিন ছিলেন পেশায় এফবিআই ট্রান্সলেটর। তাঁর দায়িত্ব ছিল আইএস জঙ্গি সংগঠনের ওপর চরবৃত্তি চালানো। কিন্তু স্পাই করতে গিয়ে সেই মহিলা পড়ে গেলেন এক আইএস সদস্যের প্রেমে। শুধু প্রেম নয়, পরে মিথ্যা বলে সিরিয়ায় পালিয়ে বিয়েও করেন সেই জঙ্গিকে ড্যানিয়েলা। মঙ্গলবার এই মামলার শুনানির সময় দাখিল হওয়া বিভিন্ন তথ্য থেকে পাওয়া খবর অনুযায়ী, ড্যানিয়েলার তাঁর সংস্থার তরফে নিরাপত্তাজনিত সবচেয়ে উচ্চস্তরে সিকিউরিটি ক্লিয়ারেন্স ছিল। তিনি সেটা কাজে লাগিয়ে এফবিআই-এর ডেট্রয়েট অফিসে বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে তুরস্কে পালিয়ে যান। ঘটনাটি ২০১৪ সালের জুন মাসের ঘটনা। তুরস্কে পালিয়ে সেই আইএস জঙ্গির সঙ্গে দেখা করে, তাকে বিয়েও করেন ড্যানিয়েলা। কিন্তু তারপরই তাঁর ভুল ভাঙে। ওই আইএস জঙ্গি ছিলেন একজন মারাত্মক চরিত্রের মানুষ, পেশায় জার্মান র‍্যাপার। তার নাম ছিল ড্যানিস কাসপার্ট, পরিচিত ছিল ডেসো ডগ নামে। ডেসোকে জঙ্গি হিসেবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট স্বীকৃতি দেয় ২০১৫ সালে। তার মূল কাজ ছিল জার্মান ভাষীদের আইএস-এর আদর্শে অনুপ্রাণিত করে বেশি সংখ্যায় জার্মানকে এই সংগঠনের সঙ্গে যুক্ত করা। তবে এফবিআই ট্রান্সলেটর ওই মহিলাকে কীভাবে নিজের জালে ফাঁসালো ওই আইএস জঙ্গি, সেব্যাপারে স্পষ্ট কোনও তথ্য নেই গোয়েন্দাদের কাছে। তবে মনে করা হচ্ছে ওই জঙ্গির ব্যক্তিগত স্কাইপে থেকে তারা প্রতিদিন কথা বলত। প্রসঙ্গত, ড্যানিয়েলা কাসপার্টকে বিয়ের কিছুদিনের মধ্যেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। কোনওমতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে এসে এফবিআই-এর হাতে আত্মসমর্পণ করেন। তারপর মার্কিন গোয়েন্দাদের সবধরনের তথ্য দিয়েই সাহায্য করেন ড্যানিয়েলা। বিচারে নূন্যতম ২৪ মাসের জেল হয় তাঁর। আপাতত দিন কয়েক আগে তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন।

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget