এক্সপ্লোর

সঈদের বিরুদ্ধে এফআইআর দায়ের হবে, জানালেন পাক মন্ত্রী, নজর জামাত কর্মীদের ওপর

লাহোর: হাফিজ মহম্মদ সঈদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। পাকিস্তানের ফেডেরাল বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগীর বলেছেন, সমস্ত সরকারি সংস্থার মত নিয়েই সঈদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত ওকে গৃহবন্দি করেছে সরকার। তবে ওর নামে এফআইআর নথিবদ্ধ করা হবে। কিন্তু কোন মামলায় মুম্বই হানার এই মাস্টারমাইন্ডের বিরুদ্ধে এফআইআর রুজু করা হবে, খোলসা করেননি তিনি। দুএকদিনের মধ্যেই তা প্রকাশ পাবে বলে জানিয়েছেন দস্তগীর। পাশাপাশি আগামী দিনে সঈদের জামাত-উদ-দাওয়া ও ফালাহ-ই-ইনসানিয়ত্-এর আরও কর্মীকে সন্ত্রাসদমন আইনের চতুর্থ শিডিউলে আটক করা হবে, ওদের কার্যকলাপের ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ। সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় স্বার্থের সঙ্গে বিন্দুমাত্র আপস নয়। কাশ্মীর নিয়ে আমাদের, নওয়াজ শরিফ সরকারের পলিসি জামাত-উদ-দাওয়ার পলিসি থেকে একেবারেই ভিন্ন। জামাত ও ফালাহ-ই-ইনসানিয়ত, দুটি গোষ্ঠীকেই নজরদারি তালিকায় ফেলা হয়েছে বলেও জানান তিনি। এদিকে পাকিস্তানের বিরোধী রাজনৈতিক শিবির সঈদকে ৯০ দিন গৃহবন্দি করে রাখার পদক্ষেপের নিন্দায় সরব। ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ গোষ্ঠীর নেতা, পঞ্জাব বিধানসভার বিরোধী নেতা মাহমুদুর রশিদের দাবি, কাশ্মীরীদের অধিকারের পক্ষে সরব হওয়ার জন্যই শাস্তি দেওয়া হল সঈদকে। ওর 'দেশপ্রেম' নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশই নেই। সঈদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকেই স্পষ্ট, আমেরিকা, ভারতের চাপে মাথা নত করেছে নওয়াজ সরকার। সঈদের মুক্তি দাবি করেন জামাত-ই-ইসলামি নেতা, পঞ্জাব বিধানসভা সদস্য ওয়াসিম আখতার। যদিও পাকিস্তানের প্রভাবশালী সংবাদপত্র ডন-এর মত,  সঈদ ও তার  সাঙ্গপাঙ্গদের গ্রেফতারি, ফেডারেল অফিসারদের মুখ থেকে যেসব কথাবার্তা শোনা যাচ্ছে, তার সমর্থনে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস-এর ডিজি্ মেজর জেনারেল আসিফ গফুরের মন্তব্যে স্পষ্ট, সঈদ ও তার সঙ্গে যোগ থাকা সংগঠনগুলির বিরুদ্ধে যেসব ব্য়বস্থা নেওয়া হয়েছে, তা চালিয়েই যাওয়া হবে। এ ব্য়াপারে কোনও সংশয় নেই যে, পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামগ্রিক ভাবে জিরো টলারেন্স নীতি নিতে হবে, নইলে এ ব্য়াপারে লড়াইয়ে জিততে পারবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget