এক্সপ্লোর

বন্যায় জার্মানিতে মৃত ১০, ফ্রান্সে ‘জরুরি অবস্থা’

প্যারিস: বন্যার জেরে বিপর্যস্ত ইউরোপের তিন দেশ জার্মানি, ফ্রান্স ও রোমানিয়া। জার্মানিতে এখনও পর্যন্ত মৃত অন্তত ১০ জন। ফ্রান্স ও রোমানিয়ায় ২ জন করে মারা গিয়েছেন। প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে ফরাসি সরকার। জার্মানির বাদেন-উয়েরটেমবার্গ প্রদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। দেশের অন্যত্র ৬ জন মারা গিয়েছেন। বন্যার জেরে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিমা সংস্থাগুলির প্রাথমিক হিসেবে, শুধু বাদেন-উয়েরটেমবার্গেই অন্তত ৫০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। ফ্রান্সেও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। সিন নদীর জল ৩৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি উচ্চতায় বইছে। অনেক জায়গাতেই জলের তোড়ে বাড়িঘর ভেঙে গিয়েছে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছেন, প্যারিসের দক্ষিণ দিকে অন্তত ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে। আরও দু সপ্তাহ বন্যা চলবে বলে আশঙ্কা করছে সরকার। বিশ্ববিখ্যাত ল্যুভর মিউজিয়াম সহ প্যারিসের বেশ কয়েকটি জাদুঘর বন্ধ করে দেওয়া হয়েছে। প্যারিসের মেয়র অ্যানা হিদালগোর নির্দেশে শহরের বেশ কয়েকটি পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জিমন্যাশিয়ামগুলিতে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ব্যক্তিদের আশ্রয় দেওয়া হচ্ছে। আবহাওয়া দফতর এখনই পরিস্থিতির উন্নতি হওয়ার আশা দিতে পারছে না। ফলে আতঙ্ক ছড়িয়েছে প্যারিসে।

সেরা শিরোনাম

US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Plane Accident News: দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
Elon Musk: মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা
মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা

ভিডিও

Democratic TMC X Handle :
Indranil Khan : বাবুঘাটে গঙ্গার স্রোতে তলিয়ে যাচ্ছিল কুকুর, মন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র তৎপরতায় উদ্ধার
Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget