এক্সপ্লোর

বিরল সৌজন্য: ম্যাকডোনাল্ডস থেকেও খাবার অর্ডার করুন, আবেদন চিরপ্রতিদ্বন্দ্বী ফুড চেন বার্গার কিংগের

করোনা আবহে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ব্যবসা। কমেছে বিক্রি। কর্মীদের বেতন দিতে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি ছাঁটাইয়ের চিন্তাভাবনাও শুরু হয়েছে জোরকদমে। সব মিলিয়ে বিপাকে বিখ্যাত ফুড চেন ম্যাকডোনাল্ডস।

নয়াদিল্লি: করোনা আবহে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ব্যবসা। কমেছে বিক্রি। কর্মীদের বেতন দিতে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি ছাঁটাইয়ের চিন্তাভাবনাও শুরু হয়েছে জোরকদমে। সব মিলিয়ে বিপাকে বিখ্যাত ফুড চেন ম্যাকডোনাল্ডস। এই পরিস্থিতিতে বেনজির সৌজন্য দেখাল আর এক বিখ্যাত ফুড চেন বার্গার কিংগ। ক্রেতাদের কাছে তারা আবেদন করল, প্রতিদ্বন্দ্বী সংস্থা ম্যাকডোনাল্ডস থেকেও খাবার অর্ডার করতে! বাজার ধরতে ফুড চেনগুলোর মধ্যে দেখা যায় প্রবল প্রতিদ্বন্দ্বিতা। খরিদ্দার টানতে প্রায় প্রত্যেক সংস্থাই এক অপরের সঙ্গে রেষারেষি করে নানারকম সুযোগ-সুবিধা দেয়। সেই পরিস্থিতিতে বার্গার কিংগের সৌজন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কী করেছে বার্গার কিংগ? সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন শেয়ার করে তারা লেখে, ‘ম্যাকডোনাল্ডস থেকেও খাবার অর্ডার করুন’। পাশাপাশি অন্যান্য প্রতিপক্ষ যেমন পিৎজা হাট, কেএফসি, টেকো বেল, পাপা জন, গ্রেগস, ফাইভ গাইস, সাবওয়ে, লিওন, ডোমিনোজের থেকেও খাবার অর্ডার করার জন্য অনুরোধ করেছে বার্গার কিংগ। সংস্থার পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘কখনও ভাবিনি এরকম অনুরোধও করতে হবে। তবে রেস্তোরাঁয় কাজ করা হাজার হাজার মানুষের আজ আপনাদের সমর্থন প্রয়োজন।’ করোনা পরিস্থিতিতে ব্যবসা হারিয়েছে প্রায় প্রত্যেকটি ফুড চেন। বাধ্য হয়েই কর্মী ছাঁটাইয়ের মতো পদক্ষেপ করতে বাধ্য হয়েছে অনেক সংস্থা। এহেন পরিস্থিতিতে নজির গড়েছে বার্গার কিংগ। তারা ট্যুইটে আরও লিখেছে, ‘সাহায্য করতে চাইলে নিজেরা ভাল ও সুস্বাদু খাবার খান।’

সেরা শিরোনাম

Science News: সত্যি সত্যিই ডেমোগর্গন চলে এল পৃথিবীতে? সিসিটিভিতে রহস্যময় প্রাণীর দেখা মিলল, অন্য ডাইমেনশন থেকে এসেছে বলে দাবি
সত্যি সত্যিই ডেমোগর্গন চলে এল পৃথিবীতে? সিসিটিভিতে রহস্যময় প্রাণীর দেখা মিলল, অন্য ডাইমেনশন থেকে এসেছে বলে দাবি
France Unrest : জ্বলছে ফ্রান্স, দিকে দিকে কার্ফু ; ভারতীয়দের বড় বার্তা দূতাবাসের
জ্বলছে ফ্রান্স, দিকে দিকে কার্ফু ; ভারতীয়দের বড় বার্তা দূতাবাসের
School Shootout: মায়ের থেকে জন্মদিনে উপহার পেয়েছিল বন্দুক, তা দিয়েই স্কুলে তাণ্ডব চালিয়েছে কিশোর, মৃত ৪
মায়ের থেকে জন্মদিনে উপহার পেয়েছিল বন্দুক, তা দিয়েই স্কুলে তাণ্ডব চালিয়েছে কিশোর, মৃত ৪
Sheikh Hasina : 'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা
'অবতরণের মুহূর্তেই ওরা আমাকে মেরে ফেলতে পারে', ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশে ফিরতে প্রস্তুত শেখ হাসিনা

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget