এক্সপ্লোর

ইরানের সংসদভবনে, খোমেইনির সমাধিস্থলে হামলা বন্দুকবাজদের, মৃত ২, আহত একাধিক, দায়স্বীকার আইএসের

তেহরান: ইরানের সংসদ ভবনে ও আয়াতোল্লা খোমেইনির সমাধিস্থলে হামলা। জোড়া হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, দেশের পার্লামেন্ট ও বিপ্লবী নেতা রুরোল্লাহ খোমেইনির সমাধিস্থলে হামলা চালানো হয়। দুটি ঘটনায় কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে।  জখম  হয়েছে নিরাপত্তারক্ষী সহ বেশ কয়েকজন। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এদিন সকালে পার্লামেন্টের অধিবেশন চলাকালীন সেখানে ঢুকে পড়ে ৪ বন্দুকবাজ। তাদের হাতে ছিল রাইফেল ও পিস্তল। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। গুলিবিদ্ধ হন ২ নিরাপত্তারক্ষী সহ কয়েকজন। তাদের মধ্যে এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। কয়েকজনকে পণবন্দিও করে ফেলে হামলাকারীরা। নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালায়।পরে হামলাকারীরা পার্লামেন্ট চত্বর থেকে বেরিয়ে এসে রাস্তায় গুলি চালাতে শুরু করে। কিন্তু পুলিশের গুলিতে পিছু হঠে ফের ভেতরে ঢুকে যায় তারা। এরই মধ্যে দক্ষিণ তেহরানেও হামলার ঘটনা ঘটে।। সেখানে খোমেইনির স্মৃতি সৌধ এলাকায় আত্মঘাতী হামলা চালানো হয়।। এই ঘটনাতে বাগানের এক মালির মৃত্যু হয়েছে। কয়েকজন জখম হয়েছে। সেখানে এক মহিলা আত্মঘাতী জঙ্গি নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় বলে খবর পাওয়া গিয়েছে। সরকারি সূত্রে খবর, পশ্চিমদিকে দরজা গিয়ে গুলি চালাতে চালাতে সমাধিস্থলে ঢুকে পড়ে তিন থেকে চারজন। এক মালির মৃত্যুর পাশাপাশি কয়েকজন আহত হয়। সংবাদসংস্থা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী খোমেইনির সমাধি স্থলে একটি বোমা নিষ্ক্রিয় করেছে। গুলির লড়াই চলছে বলে জানা গেছে। শিয়া অধ্যুষিত ইরান ইসলামিক স্টেট সহ সুন্নি জেহাদি গোষ্ঠীগুলির নিশানায় রয়েছে। ইরাকে ও সিরিয়ায় সুন্নি জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে সাহায্য করছে ইরান।  যদিও দেশের শহরাঞ্চলগুলি ওই জঙ্গি গোষ্ঠীগুলি হামলায় বড়সড় ক্ষতির মুখে পড়েনি এতদিন। গত মে মাসে আইএস একটি ভিডিও প্রকাশ করে ইরান দখলের হুঁশিয়ারি দিয়েছিল। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী হামলার পরিপ্রেক্ষিতে দেশের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছেন। পাকিস্তান সীমান্ত লাগোয়া ইরানের দক্ষিণ-পূর্বের সিস্তান-বালুচিস্তান প্রদেশেও জঙ্গিদের তত্পরতা রয়েছে।

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget