এক্সপ্লোর

মুম্বই হামলায় হাত ছিল না হাফিজের, দাবি মুশারফের

ইসলামাবাদ: ২০০৮-এ মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পিছনে জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের কোনও ভূমিকাই নেই বলে দাবি করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ। তাঁর মন্তব্য, পাকিস্তানে তাঁকে কেউ জঙ্গি বলে না। হাফিজকে গৃহবন্দী করে রাখার প্রসঙ্গ উল্লেখ করে মুশারফ বলেছেন, ‘জানলে অবাক হয়ে যাবেন, হাফিজ সইদকে ভারতই বেশি হৈচৈ করে। আমেরিকা হাফিজের বিষয় নিয়ে মাথা ঘামায় না’। পাকিস্তানের প্রাক্তন স্বৈরশাসক বলেছেন, ‘আমেরিকা হাক্কানি ও শাকিল আফ্রিদি নিয়ে মাথা ঘামাতে পারে..কিন্তু হাফিজকে নিয়ে তারা কোনও কথা বলে না। হাফিজের বিষয়টি নিয়ে শুধু ভারতই হৈচৈ করে’। মুশারফ এমন দাবি করলেও গত জানুয়ারি মাসে পাকিস্তান ৬৮ বছরের হাফিজকে ৯০ দিনের জন্য গৃহবন্দী রেখেছে। হাফিজ ও তাঁর সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের ওপর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রবল চাপ তৈরি করেছে বলে খবর। সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকার জন্য হাফিজের মাথার দাম ১০০ কোটি ডলার ঘোষণা করেছে আমেরিকা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার মুখোশ সংগঠন জামাত-উদ-দাওয়া। লস্কর ২০০৮-র ২৬ নভেম্বর মুম্বইয়ে হামলা সহ একাধিক জঙ্গি হামলায় জড়িত। লস্করের মুখোশ সংগঠন জামাতের মূল পান্ডা হাফিজই। ২০১৪-র জুনে জামাতকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা। মুম্বই হামলার পরই হাফিজকে গৃহবন্দী করেছিল পাকিস্তান। কিন্তু ২০০৯-এ পাক আদালতে খালাস পেয়ে যান তিনি। ভারত ও পাকিস্তানের চলতি উত্তেজনা প্রসঙ্গে মুশারফ বলেছেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী যদি শান্তি চান, তাহলে পাকিস্তানের সঙ্গে শান্তির জন্য আলোচনা শুরু করতেই পারেন তিনি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এটা চান না।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
Ali Khamenei Funeral: খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্র ইরানে, হতবাক ট্রাম্প, বললেন, ‘চাইলে এক তুড়িতেই…’
Narendra Modi Australia Visit: স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
স্টেডিয়ামের ছাদ থেকে মোদির উপর হামলা হতে পারে? বিদেশসফরের আগে এল হুমকি-বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়
E20 Petrol: ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?
ইথানল মিশ্রিত E20 পেট্রোল কেনায় আপত্তি, ভারতকে জানিয়ে দিল ভুটান, কারণ কী?

ভিডিও

TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?
Baruipur Incident: বারুইপুরে তুলকালাম, আগুন জ্বালিয়ে পথ অবরোধ | ABP Ananda Live
Chokh Bhanga Chota: কে 'আসল' তৃণমূল? কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল? জবাব তলব কমিশনের
Abhishek Banerjee: সেবাশ্রয়ের বিরুদ্ধে ভুরি ভুরি নালিশ, কোনও সরকারি নির্দেশ ছিল? ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget