এক্সপ্লোর

আগামী বছর পাকিস্তানের সাধারণ নির্বাচনে লড়াই করবে হাফিজের সংগঠন

লাহোর: কাশ্মীর নিয়ে উস্কানিমূলক মন্তব্যের পর এবার পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের। লাহোরের বাড়িতে পাক সংবাদমাধ্যমের এক প্রতিনিধিকে একথা জানান মোস্ট ওয়ানন্টেড জঙ্গি নেতা। আগামী বছর পাকিস্তানের সাধারণ নির্বাচনে তাঁর দল মিল্লি মুসলিম লিগও (এমএমএল) অংশগ্রহণ করবে বলেও ঘোষণা সইদের।যদিও এই দল এখনও পাক নির্বাচন কমিশনের স্বীকৃতি পায়নি। প্রায় ১১ মাস নজরবন্দি থাকার পর নভেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পান এই জঙ্গি নেতা। সইদকে মুক্তি দেওয়ার পর থেকেই পাকিস্তানের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে আসছে ভারত। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার মুখোশ সংগঠন জামাত-উদ-দাওয়ার সদর দফতরে বসে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হাফিজ জানান, এমএমএল আগামী বছরের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা হাতে নিয়েছে। ভারতের বিরুদ্ধেও হুঙ্কার ছেড়েছেন ২০০৮-এর মুম্বই হামলার মূলচক্রী। তিনি বলেছেন, ‘ভারতকে বলতে চাই যে, কাশ্মীরীদের সমর্থন অব্যাহত থাকবে। ভারত কাশ্মীরীদের কন্ঠস্বর রুদ্ধ করতে চায়। ভারত পাকিস্তানের ওপরও চাপ তৈরি করছে। আমি পাকিস্তানকে বলতে চাই যে, পর্দার আড়ালের কূটনীতি কাশ্মীরের সংগ্রামকেই ক্ষতিগ্রস্ত করবে’। ২০০৮-এ হাফিজকে রাষ্ট্রপুঞ্জ সন্ত্রাসবাদের কালো তালিকাভূক্ত করেছিল। আমেরিকারও তাঁকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করে। হাফিজের দাবি, তাঁকে ও কাশ্মীরের হুরিয়ত নেতাদের আটক রাখাটা আন্তর্জাতিক অ্যাজেন্ডার অংশ। কাশ্মীর আন্দোলনকে দুর্বল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হাফিজ ভারতকে হুমকি দিয়ে বলেছেন, কাশ্মীরে ‘অত্যাচার’ বন্ধ না হলে আন্দোলন আরও জোরাল হবে এবং তার ফল ভুগতে হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ‘জানবাজ় অফ রমজান’, আমেরিকার সঙ্গে যুদ্ধে আহত ইরানের মোজতবা খামেনেই?
‘জানবাজ় অফ রমজান’, আমেরিকার সঙ্গে যুদ্ধে আহত ইরানের মোজতবা খামেনেই?
IRIS Dena: ‘জাহাজ ডোবানোয় বেশি মজা’, বন্দি না করে হামলা কেন IRIS Dena-য়, কারণ জানালেন ট্রাম্প
‘জাহাজ ডোবানোয় বেশি মজা’, বন্দি না করে হামলা কেন IRIS Dena-য়, কারণ জানালেন ট্রাম্প
LNG Distribution: এবার প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ে নির্দেশিকা জারি কেন্দ্রের, কে কতটা গ্যাস পাবেন বেঁধে দিল সরকার!
এবার প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ে নির্দেশিকা জারি কেন্দ্রের, কে কতটা গ্যাস পাবেন বেঁধে দিল সরকার!
Crude Oil Price Drop: 'খুব তাড়াতাড়ি শেষ হতে পারে যুদ্ধ', ট্রাম্পের মন্তব্যের পরই প্রায় ২৭ শতাংশ দাম কমল ক্রুড অয়েলের!
'খুব তাড়াতাড়ি শেষ হতে পারে যুদ্ধ', ট্রাম্পের মন্তব্যের পরই প্রায় ২৭ শতাংশ দাম কমল ক্রুড অয়েলের!

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget