অস্তিত্ব রক্ষায় আগামী ১০০ বছরে মানুষকে ভিনগ্রহে পাড়ি দিতে হবে: স্টিফেন হকিং

লন্ডন: অস্তিত্ব রক্ষার স্বার্থে আগামী ১০০ বছরে মানুষকে পৃথিবী ছেড়ে অন্য গ্রহে বসতি গড়ে তুলতে হবে। এমনটাই মনে করেন বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং।
বিবিসি-র নতুন বিজ্ঞান-সংক্রান্ত সিরিজ ‘টুমরোজ ওয়ার্ল্ড’-এর অন্তর্গত একটি তথ্যচিত্র ‘এক্সেপেডিশন নিউ আর্থ’-এ হকিং ও তাঁর প্রাক্তন ছাত্র ক্রিস্টোফ গ্যালফার্ডকে দেখ যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে এটা খোঁজ করার চেষ্টা করছেন, কীভাবে অন্য গ্রহে মানুষ বেঁচে থাকতে পারবে।
কিন্তু, কেন হকিং মনে করছেন যে মানুষকে ভিনগ্রহে বসবাস করার প্রয়োজন হবে? পদার্থবিজ্ঞানীর মতে, এর মূলত তিনটি কারণ। এক, তীব্র জলবায়ু পরিবর্তন। দুই, পৃথিবীর বুকে ধূমকেতুর আছড়ে পড়া। এবং তৃতীয়ত, জন-বিস্ফোরণ।
প্রসঙ্গত, গতমাসেও এই বিশ্ববন্দিত বিজ্ঞানী আশঙ্কার বাণী শুনিয়েছিলেন। বলেছিলেন, মানুষের মধ্যে এই আগ্রাসী মনোভাব, প্রযুক্তির দুরন্ত বৃদ্ধির হার—এসবের ফলে একদিন পরমাণু বা জৈব যুদ্ধে গোটা মানবজাতি ধ্বংস হবে।
তিনি যোগ করেন, এসবের থেকে বাঁচার একমাত্র উপায় হল, পৃথিবীব্যাপী একটিই ‘বিশ্ব সরকার’ গঠন করা। তাঁর আশঙ্কা, এমনটা না হলে, মনুষ্য-প্রজাতির অবলুপ্তি অবধারিত।
Before You Go
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
সেরা শিরোনাম






















