এক্সপ্লোর

পাকিস্তানে যাদবের মৃত্যুদণ্ড বাতিল হোক অবিলম্বে, আন্তর্জাতিক ন্যায় আদালতে ভারত

দি হেগ: অবিলম্বে পাকিস্তানে কুলভূষণ যাদবকে দেওয়া মৃত্যুদণ্ডের সাজা বাতিল করতে হবে। হেগের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে দাবি তুলল ভারত। সেখানে পাকিস্তানের বিরুদ্ধে যাদবের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও পেশ করেছেন অ্যাটর্নি হরিশ সালভে। সোমবার আদালতে যাদবের মামলার শুনানি শুরু হয়। সেখানে সালভে জোরালো ভাষায় ভারতের অবস্থান তুলে ধরেন। বলেন, সারা দুনিয়ায় মানবাধিকার মৌলিক অধিকার বলে স্বীকৃত, কিন্তু পাকিস্তান তা জলাঞ্জলি দিয়েছে। ৪৬ বছর বয়সি যাদবের সঙ্গে দেখা করতে ভারতীয় কনস্যুলেটকে অনুমতি দিতে ১৬ বার আর্জি জানানো হয়েছে। কিন্তু তা অরণ্যে রোদনে পর্যবসিত হয়েছে। সব কটি আর্জিই প্রত্যাখ্যান করেছে পাকিস্তান, যা ভিয়েনা কনভেনশন লঙ্ঘনের সামিল। সালভে বলেন, ভারতের আশঙ্কা, তার যুক্তি, বক্তব্যের শুনানি সম্পূর্ণ হওয়ার আগেই পাকিস্তান হয়ত যাদবকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগের, সেজন্যই ভারত আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছে বলে জানান তিনি। সালভে এও বলেন, যাদবের কাছ থেকে পাকিস্তান সেনার হেফাজতে থাকাকালে আদায় করা স্বীকারোক্তির ভিত্তিতেই তাঁকে মামলায় জড়ানো হয়েছে। যাদবের পক্ষে যথাযথ আইনি প্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে ভারতকে। পাকিস্তান যাদবকে ফাঁসিতে লটকে দিলে আন্তর্জাতিক যুদ্ধাপরাধে দায়ী হবে বলেও অভিমত জানান সালভে। প্রসঙ্গত, শুনানিতে ভারত, পাকিস্তান দু পক্ষই ৯০ মিনিট করে বলার সুযোগ পাবে। গত মাসে চরবৃত্তি, অন্তর্ঘাতের অভিযোগে প্রাক্তন ভারতীয় নৌ অফিসার যাদবকে দোষী ঘোষণা করে চরম সাজা দেয় পাকিস্তানের সামরিক আদালত। গত বছরের ৩ মার্চ পাকিস্তানে গ্রেফতার হন তিনি। গত ৮ মে সাজার বিরুদ্ধে আবেদন জানায় ভারত। পাকিস্তান কনস্যুলেটের সহায়তা দেয়নি যাদবকে. ভিয়েনা কনভেনশনের নিয়ম ভেঙেছে,  এ কথাই বলে ভারত। পরদিনই সাজার ওপর স্থগিতাদেশ দেয় হেগের আদালত। আন্তর্জাতিক আদালতে পেশ করা আবেদনে ভারত সওয়াল করে,  নৌবাহিনী থেকে অবসর নিয়ে ইরানে ব্যবসা করছিলেন যাদব,  সেখান থেকেই তাঁকে অপহরণ করে পাকিস্তান। ভারত একইসঙ্গে যাদবের নৌবাহিনীতে কাজ করার কথা মানলেও তাঁর সঙ্গে সরকারের কোনও সম্পর্কই নেই, সোজাসুজি জানিয়ে দেয়।

সেরা শিরোনাম

West Papua National Liberation Army: আস্ত বিমান জ্বালিয়ে দিল বিচ্ছিন্নতাকামীরা, গুলি করে হত্যা আমেরিকার পাইলটকে, উত্তপ্ত ইন্দোনেশিয়া
আস্ত বিমান জ্বালিয়ে দিল বিচ্ছিন্নতাকামীরা, গুলি করে হত্যা আমেরিকার পাইলটকে, উত্তপ্ত ইন্দোনেশিয়া
Antarctica Volcano Blasts Gold: হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
Indian Sailor Dead in Venezuela: ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী
ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী
Beijing Plane Crash: বিমান নিয়ে সোজা উঁচু বিল্ডিংয়ে ধাক্কা, ইচ্ছাকৃত ভাবেই ওই ঘটনা ঘটান পাইলট? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
বিমান নিয়ে সোজা উঁচু বিল্ডিংয়ে ধাক্কা, ইচ্ছাকৃত ভাবেই ওই ঘটনা ঘটান পাইলট? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget