এক্সপ্লোর

যৌন হেনস্থার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে পাক পার্লামেন্টের তদন্ত

ইসলমাবাদ: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রাক্তন নেত্রী আয়েষা গুলালাইয়ের যৌন হেনস্থার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে বিশেষ তদন্তকারী কমিটি গঠন করার সিদ্ধান্ত নিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি। নয়া প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি মন্ত্রিসভার শপথ গ্রহণের পরেই আয়েষার অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গড়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইমরান ও আয়েষা দু জনেই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাই এই অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা দরকার। ইমরান অবশ্য আয়েষার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁর বদনাম করার জন্যই নওয়াজ শরিফের দল আয়েষাকে ব্যবহার করছে। শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল পিটিআই। সেই কারণেই এই চক্রান্ত করছে পিএমএলএন। পার্লামেন্টে যে কমিটি গঠন করা হয়েছে, সেটি নিরপেক্ষভাবে তদন্ত করবে না। তাঁরা স্বাধীন তদন্তের দাবি জানাচ্ছেন। শুক্রবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করার জন্য কমিটি গঠনের প্রস্তাব পেশ করা হয়। পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ, পাকিস্তান পিপলস পার্টি ও মুত্তাহিদা কোয়ামি মুভমেন্ট এই প্রস্তাব সমর্থন করে। প্রস্তাব পাশ হওয়ার পর স্পিকারকে শাসক ও বিরোধী দলের এমপি-দের নিয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে। এই কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি। ইমরানের দল থেকে পদত্যাগ করার পর পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে মহিলা নেত্রীদের আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ করেছেন আয়েষা। তাঁকে ২০১৩ সালে এই ধরনের বার্তা পাঠানো হয়েছিল বলেও অভিযোগ করেছেন প্রাক্তন পিটিআই নেত্রী। তাঁর এই অভিযোগের তদন্ত করার পাশাপাশি নিরাপত্তা দেওয়া হবে বলেও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LNG Distribution: এবার প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ে নির্দেশিকা জারি কেন্দ্রের, কে কতটা গ্যাস পাবেন বেঁধে দিল সরকার!
এবার প্রাকৃতিক গ্যাস সরবরাহ নিয়ে নির্দেশিকা জারি কেন্দ্রের, কে কতটা গ্যাস পাবেন বেঁধে দিল সরকার!
Crude Oil Price Drop: 'খুব তাড়াতাড়ি শেষ হতে পারে যুদ্ধ', ট্রাম্পের মন্তব্যের পরই প্রায় ২৭ শতাংশ দাম কমল ক্রুড অয়েলের!
'খুব তাড়াতাড়ি শেষ হতে পারে যুদ্ধ', ট্রাম্পের মন্তব্যের পরই প্রায় ২৭ শতাংশ দাম কমল ক্রুড অয়েলের!
Iran Israel US War: ইরানের নতুন শাসক মোজতবা, যুদ্ধে অনেক ঘনিষ্ঠজনকেই হারিয়েছেন খামেনেইয়ের পুত্র
ইরানের নতুন শাসক মোজতবা, যুদ্ধে অনেক ঘনিষ্ঠজনকেই হারিয়েছেন খামেনেইয়ের পুত্র
Iran Israel US War: বন্ধ হরমুজ প্রণালী, ভাণ্ডারে মজুত অতিরিক্ত তেল, বাধ্য হয়েই উৎপাদন কমাচ্ছে সৌদি আরব ও আরও অনেকে
বন্ধ হরমুজ প্রণালী, ভাণ্ডারে মজুত অতিরিক্ত তেল, বাধ্য হয়েই উৎপাদন কমাচ্ছে সৌদি আরব ও আরও অনেকে

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Embed widget