এক্সপ্লোর

Imran Khan Health Updates: তিনটি গুলি বেরিয়েছে ডান পা থেকে, বাঁ পায়ে এখনও বিঁধে টুকরো, জানালেন ইমরান

Pakistan News: পাকিস্তানের গুজরানওয়ালায় সরকার বিরোধী মিছিলের সময় হামলা হয় ইমরানকে লক্ষ্য করে।

ইসলামাবাদ: গুলি খেয়ে ফিরে কোনও রকমে প্রাণে ফিরে বেঁচেছেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সবে। তবে পাকিস্তানের (pakistan News) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানের (Imran Khan Health Updates) আক্রমণের ঝাঁঝ আগের মতোই রয়েছে। মাস দুয়েক আগে থেকেই তাঁকে খুনের পরিকল্পনা চলছিল বলে জানিয়েছেন ইমরান।

ডান পা থেকে বার করা হয়েছে তিনটি গুলি, জানালেন ইমরান

পাকিস্তানের গুজরানওয়ালায় সরকার বিরোধী মিছিলের সময় হামলা হয় ইমরানকে লক্ষ্য করে। তার দুই পায়েই গুলি লাগে বলে জানা যায়। তার জন্য অস্ত্রোপচারও হয় তাঁর। এর পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ইমরান। আর সেখান থেকেই ষড়যন্ত্রের অভিযোগে সরব হলেন।

লাহৌরের জমন মার্কের বাড়ি থেকে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইমরান জানান, “তাঁর ডান পা থেকে তিনটি গুলি  বার করা হয়েছে। গুলির ছোট ছোট টুকরো এখনও বিঁধে রয়েছে বাঁ পায়ে। তা এখনও ওই ভাবেই রয়েছে।“

আরও পড়ুন: Demonetisation Anniversary: ছিল ১৭.৭, বেড়ে হল ৩০.৮৮ লক্ষ কোটি, নোটবন্দির ছ’বছরে রেকর্ড বৃদ্ধি নগদের

গোয়েন্দা মারফতই খুনের চক্রান্তের কথা জানতে পেরেছেন বলেও দাবি করেন ইমরান। তিনি বলেন, “সাড়ে তিন বছর ক্ষমতায় ছিলাম। গোয়েন্দা সংস্থাগুলির সঙ্গে সংযোগ রয়েছে আমার।” ইমরানের দাবি, দু’মাস আগে থেকেই তাঁকে খুন করার চক্রান্ত চলছিল। ইমরানের কথায়, “ক্ষমতা যখন চলে গেল, সেই সময়ই চক্রান্ত শুরু হয়। ওরা ভেবেছিল আমার দল ছত্রখান হয়ে যাবে। কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটে। মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। আমাদের সমর্থনে এগিয়ে আসেন।”

সরাসরি শেহবাজ শরিফ সরকারকেই কাঠগড়ায় তুলেছেন ইমরান। তাঁর কথায়, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই খুনের পরিকল্পনা করে। ধর্মান্ধ কারও কাজ বলে চালাতে চেয়েছিল। পরিকল্পনা করে খুনের চেষ্টা করা হয় আমাকে। আগেই বলেছিলাম, এমন কিছু ঘটতে পারে।”

শেহবাজ সরকারের বিরুদ্ধেই অভিযোগের আঙুল ইমরানের

এর আগে, সোমবার প্রেসিডেন্ট আরিফ আলভিকে চিঠি লেখেন ইমরান। ক্ষমতার অপব্যবহার, আইন এবং সংবিধান লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানান। শেহবাজ সরকার যদিও ঘটনার পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ তদন্ত হবে বলে জানিয়েছে। তার মধ্যেই আগের মতো মিছিল চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে ইমরানের দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget