এক্সপ্লোর

আন্তর্জাতিক মহলের নীরবতা নিয়ে প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জ সহ সর্বত্র কাশ্মীর নিয়ে সরব হবেন, জানালেন ইমরান

অন্যদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, ভারত যেন আমাদের শান্তির নীতিকে দুর্বলতা না ভাবে।

ইসলামাবাদ: পাকিস্তানের স্বাধীনতা দিবসে পাক-অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের বিধানসভায় বক্তব্য পেশ করতে গিয়ে কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন ইমরান খান। রাষ্ট্রপুঞ্জ সহ সব আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যুতে সরব হবেন বলেও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরেই ভারতের বিরুদ্ধে তোপ দেগে পাক-অধিকৃত কাশ্মীরে এবারের স্বাধীনতা দিবস পালনের কথা ঘোষণা করেন ইমরান। সেই ঘোষণা অনুযায়ী আজ মুজফফরাবাদ থেকে ভাষণ দেন তিনি। সেই ভাষণে তিনি বলেন, ‘কাশ্মীর ও পাকিস্তানের উপর সারা বিশ্বের নজর আছে। আমি দূত হিসেবে প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরের হয়ে গলা ফাটাব। ভারতে কার্ফু চলাকালীন যা হয়েছে, সেটা আমি আন্তর্জাতিক মহলকে জানিয়ে বলব, এর জন্য তারাই দায়ী। আমাদের কাছে খবর আছে, কাশ্মীরের পরিস্থিতি থেকে নজর ঘোরানোর জন্য পুলওয়ামার চেয়েও বিপজ্জনক পরিকল্পনা করছে ভারত। (নরেন্দ্র) মোদিকে আমার বার্তা হল, আপনারা যা করবেন, তার উপযুক্ত জবাব দেব আমরা। ইঁটের জবাব পাথরে দেব। আপনারা যদি ভেবে থাকেন আমাদের শিক্ষা দেবেন, তাহলে জেনে রাখুন, আমাদেরও আপনাদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। আন্তর্জাতিক মহলের প্রতি আমাদের বার্তা হল, যুদ্ধ বন্ধ করার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, যুদ্ধ হলে তারাই দায়ী থাকবে।’ অন্যদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, ‘কাশ্মীরি ও পাকিস্তানিরা একই। তাঁদের দুঃখ আমাদের হৃদয়কেও ভারাক্রান্ত করে তোলে। আমরা তাঁদের পাশে ছিলাম, আছি, থাকব। পাকিস্তান শান্তিপ্রিয় দেশ। আমরা আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করতে চাই। কিন্তু ভারত যেন আমাদের শান্তির নীতিকে দুর্বলতা না ভাবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget