এক্সপ্লোর

ডোকলাম বিতর্কে ভারতের আচরণ যথেষ্ট পরিণত, বলছে আমেরিকা

ওয়াশিংটন: চিনের সঙ্গে ডোকলাম বিতর্কে পরিণত মানসিকতার প্রমাণ দিচ্ছে ভারত। উল্টোদিকে চিন যেন বয়ঃসন্ধির দোরগোড়ায় দাঁড়ানো কিশোর, যে মেজাজ হারিয়ে বারবার ঝামেলা পাকানোর চেষ্টা করছে। শীর্ষস্থানীয় এক মার্কিন প্রতিরক্ষা বিশেষজ্ঞ এই মন্তব্য করলেন। ওই বিশেষজ্ঞের নাম জেমস আর হোমস, তিনি ইউএস নাভাল ওয়্যার কলেজের কৌশলগত বিষয়ের অধ্যাপক। তিনি বলেছেন, ভারত এখনও পর্যন্ত যা যা পদক্ষেপ করেছে, সব ঠিক। সমস্যা থেকে পিছু হঠেনি তারা আবার চিনের মত গলার শিরা ফুলিয়ে হট্টগোলও পাকায়নি। অথচ চিন যেভাবে তার সবথেকে শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে সীমান্ত সংক্রান্ত একটা ঝামেলা জিইয়ে রাখার চেষ্টা করছে তা অদ্ভূত বলে মন্তব্য করেছেন তিনি। হোমসের কথায়, যদি চিন সমুদ্রে নিজেদের প্রভাব বাড়াতে চায়, তবে তাদের ভূখণ্ডে নিজেদের সীমান্ত শান্ত রাখতেই হবে যাতে প্রতিবেশীরা ওদিক থেকে হামলা না চালাতে পারে। অর্থাৎ, হিমালয়ে ভারতের মুখোমুখি হওয়াটা ঠিক বাস্তবোচিত নয়। আমেরিকা এই ভারত-চিন দ্বন্দ্বে এখনও চুপ কেন জানতে চাইলে অধ্যাপক বলেন, তার কারণ, তারা এখন নানা বিষয় নিয়ে ব্যস্ত। হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর উপদেষ্টারা চান না, হিমালয়ের ভূখণ্ড সংক্রান্ত এই বিতর্কে আমেরিকা নাক গলাক। তবে বিতর্ক যদি আরও বাড়ে, ওয়াশিংটন দিল্লির পাশেই দাঁড়াবে বলে মন্তব্য করেছেন তিনি।

সেরা শিরোনাম

Sheikh Hasina : স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?
স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?
US Tariff : দীর্ঘ অনুসন্ধান, ভারতীয় পণ্যের উপর কত শতাংশ শুল্ক প্রস্তাব আমেরিকার ? বাণিজ্য চুক্তি হলে কী হবে ?
দীর্ঘ অনুসন্ধান, ভারতীয় পণ্যের উপর কত শতাংশ শুল্ক প্রস্তাব আমেরিকার ? বাণিজ্য চুক্তি হলে কী হবে ?
Sheikh Hasina : হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, বড় পদক্ষেপ বাংলাদেশের
হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, বড় পদক্ষেপ বাংলাদেশের
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget