এক্সপ্লোর

সন্ত্রাস মদতদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ভারত, জার্মানির

বার্লিন: সন্ত্রাসের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারবদ্ধ হল ভারত ও জার্মানি। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেলের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর এমনটাই জানানো হল।

এদিন বার্লিনে যৌথ সাংবাদিক সম্মেলনে মোদী বলেন, আমাদের সম্পর্কের উন্নয়নের গতি যথেষ্ট রয়েছে। একইসঙ্গে দিকনির্দেশ ইতিবাচক এবং লক্ষ্য স্পষ্ট। তিনি জানিয়ে দেন, ভারতের মধ্যে একজন শক্তিশালী, প্রস্তুত ও যোগ্য শরিককে পাবে জার্মানি।

এদিন দুই রাষ্ট্রনেতার মধ্যে দীর্ঘক্ষণ বৈঠক হয়। সেখানে সন্ত্রাসবাদ ও নাশকতা মোকাবিলা নিয়ে দীর্ঘ সময় ব্যয় হয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসের মদতকারী, অর্থজোগানকারী ও সমর্থনকারী ওআশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারবদ্ধ হল ভারত ও জার্মানি।

সন্ত্রাস মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করার ওপরও জোর দিয়েছে দুই দেশ। একইসঙ্গে, আন্তর্জাতিক সন্ত্রাস নিয়ে সুসংহত সম্মেলনের রূপায়ণ চূড়ান্ত ও বাস্তবায়িত করারও ডাক দিয়েছে দুই দেশ।

সূত্রের খবর, বৈঠকে মোদী জানান, সন্ত্রাসবাদ হল একটি বড় সমস্যা যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর মাথাচাড়া দিচ্ছে। মানবতার খাতিরে এর মোকাবিলা করা প্রয়োজন। তিনি বলেন, সাইবার নিরাপত্তা ও গোয়েন্দা-তথ্য বিনিময়ের মাধ্যমে সহযোগিতা করে যৌথভাবে এই সমস্যার সমাধান করা হবে।

এদিন মোদী-মের্কেলের বৈঠকের পর প্রায় এক ডজন মউ স্বাক্ষরিত হয় ভারত ও জার্মানির মধ্যে। সাইবার নীতি থেকে শুরু করে উন্নয়নমূলক প্রকল্প, নগরোন্নয়ন, দক্ষতার উন্নয়ন, ডিজিটালাইজেশন, রেল নিরাপত্তা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে এদিন চুক্তিগুলি স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা।

সেরা শিরোনাম

Indus Water Treaty: জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
Sheikh Hasina Returning to Bangladesh: বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন
বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’

ভিডিও

Sange Suman পর্ব ১(২৯.০৬.২৬): উস্কানিমূলক বক্তৃতার জেরে বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের
Sange Suman পর্ব ২(২৯.০৬.২৬): গুন্ডাদমন বিল এনে বিধানসভায় তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Firhad Hakim | গ্রেফতারির ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget