এক্সপ্লোর

ভারত তৈরি করছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাকিস্তান সন্ত্রাসবাদী, রাষ্ট্রপুঞ্জে কটাক্ষ সুষমার

রাষ্ট্রপুঞ্জ: রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭২-তম অধিবেশনে পাকিস্তানকে তীব্র ব্যঙ্গ করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, ‘আমি আজ পাকিস্তানের রাজনীতিবিদদের শুধু এটাই বলতে চাই, নিজেদের কার্যকলাপ খতিয়ে দেখাই তাঁদের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। ভারত ও পাকিস্তান কয়েক ঘণ্টার ব্যবধানে স্বাধীন হয়েছিল। আজ কেন ভারত সারা বিশ্বে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে স্বীকৃত শক্তি, আর পাকিস্তান সন্ত্রাসবাদী সরবরাহের কারখানা?’ গতকালও পাকিস্তানকে তীব্র আক্রমণ করে ভারত বলে, পাকিস্তান এখন ‘টেররিস্তানে’ পরিণত হয়েছে। পাকিস্তান সন্ত্রাসবাদের কারখানা। সারা বিশ্বে সন্ত্রাস ছড়াচ্ছে পাকিস্তান। আজ সেই আক্রমণের রেশ ধরেই সুর চড়ালেন সুষমা। তিনি টানা দ্বিতীয় বছর হিন্দিতে বক্তব্য পেশ করলেন। পাকিস্তানের উদ্দেশে তোপ দেগে বিদেশমন্ত্রী বলেছেন, ‘ভারত স্বাধীন হওয়ার পর ৭০ বছরে বিভিন্ন রাজনৈতিক দল সরকার গঠন করেছে। আমাদের গণতন্ত্র অটুট রয়েছে। সব সরকারই দেশের উন্নতির জন্য কাজ করেছে। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির যে প্রতিষ্ঠানগুলি গড়ে তুলেছি, সেগুলি সারা বিশ্বের গর্ব। কিন্তু পাকিস্তান সন্ত্রাসবাদ ছাড়া সারা বিশ্ব ও নিজেদের দেশের মানুষকে আর কী দিয়েছে? আমরা বিজ্ঞানী, শিক্ষাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করেছি। পাকিস্তান কী তৈরি করেছে? পাকিস্তান সন্ত্রাসবাদী তৈরি করেছে। জঙ্গি শিবির, লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন ও হাক্কানি নেটওয়ার্ক তৈরি করেছে। পাকিস্তান সন্ত্রাসবাদের জন্য যে অর্থ খরচ করেছে, সেটা যদি উন্নয়নের ক্ষেত্রে খরচ করত, তাহলে বিশ্ব আজ অনেক উন্নত ও নিরাপদ হত।’ সুষমা আরও বলেছেন, পাকিস্তানের তৈরি জঙ্গিগোষ্ঠীগুলি শুধু ভারতেরই নয়, আফগানিস্তান ও বাংলাদেশেও হামলা চালাচ্ছে। রাষ্ট্রপুঞ্জের ইতিহাসে প্রথমবার তিনটি দেশকে জবাব দিতে হয়েছে পাকিস্তানকে। এতেই কি পাকিস্তানের পৈশাচিক কার্যকলাপের প্রমাণ পাওয়া যাচ্ছে না? পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির বক্তব্য উল্লেখ করে ভারতের বিদেশমন্ত্রী বলেছেন, পাকিস্তানের নেতা ভারতের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে অত্যধিক সময় নষ্ট করেছেন। যাঁরা তাঁর বক্তব্য শুনছিলেন, তাঁরা একটা কথাই ভেবেছেন, কে অভিযোগ করছে! যে দেশ সারা পৃথিবীতে ধ্বংস, মৃত্যু, নিষ্ঠুরতা রফতানি করছে, তারাই রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দ্বিচারিতা করছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget