এক্সপ্লোর

মোদীর সফরে স্পেনের সঙ্গে সাইবার নিরাপত্তা সহ ৭টি মউ স্বাক্ষর ভারতের

মাদ্রিদ: সাইবার নিরাপত্তা ও অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্র সহ স্পেনের সঙ্গে মোট সাতটি মউ স্বাক্ষর করল ভারত।

বর্তমানে চারদেশের বিদেশ সফরে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাতে জার্মানি থেকে তিনি স্পেনে পৌঁছন। বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদের মনক্লোয়া প্রাসাদে প্রেসিডেন্ট মারিয়ানো রাহয়ের সঙ্গে বৈঠক করেন মোদী। প্রধানমন্ত্রী জানান, অর্থনৈতিক থেকে শুরু করে সন্ত্রাস মোকাবিলা ও সাংস্কৃতিক যোগাযোগকে আরও দৃঢ় করতে স্পেনের সঙ্গে সুসম্পর্ক রাখতে তৈরি ভারত।

[embed]https://twitter.com/narendramodi/status/869847973076779009[/embed]

বৈঠকের পরই সাতটি মউ স্বাক্ষর করেন দুদেশের প্রতিনিধিরা। চুক্তির তালিকায় রয়েছে— অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত সহযোগিতা, সাইবার নিরাপত্তা, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি, অসামরিক বিমান পরিবহণ। এর পাশাপাশি, বন্দি প্রত্যর্পণ ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ছাড় নিয়েও চুক্তি স্বাক্ষর হয়েছে।

প্রসঙ্গত, মোদী হলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি গত তিন দশকে স্পেন সফরে গেলেন। শেষবার ১৯৮৮ সালে স্পেনে গিয়েছিলেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। এদিন স্প্যানিশ প্রেসিডেন্টের প্রশংসা করে মোদী বলেন, রাহয়ের নেতৃত্বে স্পেনের অর্থনৈতিক সংস্কারের ফলে দেশের প্রভূত উন্নতি হয়েছে।

[embed]https://twitter.com/narendramodi/status/869846468051337216[/embed]

ভারতে বিনিয়োগের জন্য স্পেনের পরিকাঠামো, পর্যটন, জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্রকে আহ্বান করেন মোদী। বলেন, ভারতে বিনিয়োগ করার এটাই সেরা সময়। প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির মধ্যে স্পেন হল ভারতের সপ্তম বৃহত্তম। গত বছর দু দেশের মধ্যে মোট আমদানি-রফতানির পরিমাণ ছিল প্রায় সাড়ে ৫ বিলিয়ন মার্কিন ডলার।

[embed]https://twitter.com/narendramodi/status/869857143624564736[/embed]

স্প্যানিশ প্রেসিডেন্টের পাশাপাশি সেদেশের রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন মোদী। এদিন মাদ্রিদের নিকটে পালাসিও দি লা জারজুয়েলা প্রাসাদে গিয়ে ফেলিপের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। স্পেন সফর শেষ করে এবার রাশিয়ার উদ্দেশে রওনা দেবেন মোদী।

সেরা শিরোনাম

Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget