এক্সপ্লোর

ভারতীয়দের ভালবাসেন, তিনি প্রেসিডেন্ট হলে ঘনিষ্ঠতম হবে ভারত-মার্কিন সম্পর্ক, বললেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন: একের পর এক আর্থিক সংস্কারের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে উন্নয়নের দ্রুত রথে সওয়ার করিয়েছেন। ভারত-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। বললেন মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিউ জার্সিতে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেন ৭০ বছর বয়সি এই প্রেসিডেন্ট পদপ্রার্থী। সেখানে বলেন, তিনি প্রেসিডেন্ট হলে ভারত-মার্কিন সম্পর্ক আরও সুদৃঢ় হবে, শুধু সম্পর্কের উন্নয়নই নয়, তাঁর কথায়, ‘বেস্ট ফ্রেন্ড’ হবে দু’দেশ। প্রধানমন্ত্রী মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রাম্প বলেন, পর পর আর্থিক সংস্কারের পথে হেঁটে মোদী দেশকে উন্নয়নের সঠিক রাস্তায় নিয়ে গিয়েছেন, ভারতীয় আমলাতন্ত্রেরও সংস্কার করেছেন তিনি। এমন প্রচেষ্টা আমেরিকাতেও দরকার। প্রধানমন্ত্রীর সক্রিয়তার প্রশংসা করে ট্রাম্প বলেন, তাঁর সঙ্গে কাজ করতে চান তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনপর্ব চলাকালীন এই প্রথম কোনও প্রেসিডেন্ট পদপ্রার্থী অনাবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিলেন। ট্রাম্প বলেন, হিন্দু সম্প্রদায়কে তিনি ভালবাসেন, ভালবাসেন ভারতকেও। তিনি যদি নির্বাচিত হন, তবে ভারতীয় ও হিন্দুরা হোয়াইট হাউসে একজন প্রকৃত বন্ধু পাবেন। ভারত ও নরেন্দ্র মোদীর ওপর নিজের আস্থা ব্যক্ত করেন তিনি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ভূমিকারও প্রশংসা করেছেন ট্রাম্প। কট্টর ইসলামীয় জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ভূমিকা সদর্থক বলে মন্তব্য করেন তিনি। মুম্বই হামলার প্রসঙ্গ তুলে বলেন, তিনি প্রেসিডেন্ট হলে ভারত-আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ
TMC-ED News: তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টও চলে এল ED-র স্ক্যানারে
Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
CM Suvendu Adhikari News: 'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু', বললেন মীরা ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget