এক্সপ্লোর

আগামী ৫ বছরে দ্রুত বেগে এগোবে ভারতের অর্থনীতি, পাল্লা দিতে পারবে না পাকিস্তান, বলছে মার্কিন রিপোর্ট

ওয়াশিংটন: পরবর্তী পাঁচ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতিতে পরিণত হবে ভারত। এমনই তথ্য উঠে এল একটি মার্কিন রিপোর্টে। সেখানে আরও বলা হয়েছে, ভারতের সঙ্গে পাল্লা না দিতে পেরে ভারসাম্য বজায় রাখতে ‘বিকল্প পথ’ অবলম্বন করবে পাকিস্তান।

সম্প্রতি ‘গ্লোবাল ট্রেন্ডস’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন থিঙ্কট্যাঙ্ক ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল। সেখানে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে চিনের আর্থিক বৃদ্ধি কিছুটা থিতিয়ে যাবে।

রিপোর্ট বলছে, সেই জায়গায় ভারতের আর্থিক বৃদ্ধি দুরন্ত গতিতে এগোবে। এতটাই যে, বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা অর্থনীতিতে পরিণত হবে ভারত।

রিপোর্টে বলা হয়েছে, ভারতের আর্থিক শক্তির সঙ্গে পাল্লা না দিতে পেরে ভারসাম্য বজায় রাখতে বিকল্প পথ অবলম্বন করবে পাকিস্তান। মার্কিন রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন বিদেশি রাষ্ট্রকে পার্টনার করে তাদের থেকে অর্থনৈতিক ও সুরক্ষা সহযোগিতার মাধ্যমে ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালাবে পাকিস্তান।

থিঙ্কট্যাঙ্ক মনে করছে, ভারতের প্রতি ‘ভীতি’-র ফলে পাকিস্তান নিজেদের পরমাণু অস্ত্রাগার আরও বাড়ানোর চেষ্টা করবে। শুধু তাই নয়, এই সময়ে অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত সমস্যায় জর্জরিত হবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে গিয়ে পাকিস্তানের বিপুল আর্থিক ক্ষতিও হবে।

তবে, ভারতের জন্যও একটি সাবধানবাণীও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। সেখানে বলা হয়েছে, অর্থনৈতিক বিকাশ সত্ত্বেও ধর্ম ও বৈষম্য নিয়ে অভ্যন্তরীণ অস্থিরতা সেই উন্নতির পথ কিছুটা হলেও প্রভাবিত করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget