এক্সপ্লোর

ভারতীয়র সাহায্যে গ্রেফতার নিউ ইয়র্ক বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত

নিউ ইয়র্ক: এ সপ্তাহের শুরুতে আমেরিকার নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বোমা বিস্ফোরণের ঘটনার অভিযুক্তকে গ্রেফতার করল মার্কিন পুলিশ। ১ ভারতীয় বার মালিকের সাহায্যে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আফগান আমেরিকান, নাম আহমেদ খান রাহামি। ওই বিস্ফোরণে আহত হন ২৯জন। নিউ জার্সিতে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে ৫ কিলোমিটারের মত দূরে ভারতীয় বংশোদ্ভূত শিখ হরিন্দর বান্সের বার। সোমবার স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ রাহামিকে তিনি হুড দিয়ে মুখ ঢাকা অবস্থায় বারের দরজার বাইরে শুয়ে থাকতে দেখেন। হরিন্দর প্রথমে ভেবেছিলেন, কেউ নেশার ঘোরে শুয়ে আছে। কিন্তু লোকটিকে ডেকে তুলে দেওয়ার পর তাঁর নজরে আসে তার মুখ। বুঝতে পারেন, এই নিউ ইয়র্ক ও নিউ জার্সি বিস্ফোরণে অভিযুক্ত। ল্যাপটপে টিভির খবর দেখার সময় এরই ছবি দেখেছেন তিনি। রাস্তার উল্টোদিকে হরিন্দরের আর একটি দোকান রয়েছে। সেখানে হেঁটে গিয়ে তিনি পুলিশে ফোন করেন। পুলিশ এসে পৌঁছলে রাহামি বন্দুক বার করে গুলি চালাতে শুরু করে। এক অফিসারের বুকে গুলি করে সে। একটি পুলিশের গাড়িতে গুলি করতে আহত হন আর এক পুলিশ কর্মী। এরপরই পরপর গুলি করে তাকে কাবু করে পুলিশ। স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ব্যাকপ্যাক থেকে বহু গুলি, বারুদ উদ্ধার হয়েছে। এরপরই হরিন্দর বান্সকে স্থানীয় খবরের কাগজগুলো নায়কের মর্যাদা দিয়েছে। যদিও হরিন্দরের দাবি, দায়িত্বশীল নাগরিক হিসেবে তাঁর যেটুকু করার, শুধু সেটুকুই করেছেন। তাঁর মতে, আসল নায়ক পুলিশকর্মীরা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Benjamin Netanyahu: গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
গাজ়ার ৭০% দখল করার নির্দেশ দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু, নতুন করে যুদ্ধের আগুনে পুড়বে পশ্চিম এশিয়া!
Science News: চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
চাঁদের বুকে মানুষের পাড়া, এবছরই শুরু হচ্ছে কাজ, কেমন হবে দেখতে? ছবি প্রকাশ করল NASA
Science News: লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়
লাভা ফুটছে আগ্নেয়গিরিতে, হঠাৎই নেমে এল উল্কাখণ্ড, সবুজ বিস্ফোরণে ধাঁধিয়ে গেল চোখ, বিরল দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়
Viral Video: জংলি সাপ নিয়ে নিয়ে খেলতে গিয়ে পর পর ছোবল খেলেন ট্রাম্পের সচিব, ভিডিও ভাইরাল
জংলি সাপ নিয়ে নিয়ে খেলতে গিয়ে পর পর ছোবল খেলেন ট্রাম্পের সচিব, ভিডিও ভাইরাল

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget