এক্সপ্লোর

মৃত্যু হল বন্যায় ভেসে গিয়ে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় হাতিটির

ঢাকা: বন্যায় ভেসে গিয়ে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় হাতির মৃত্যু। আজ সকাল ৭ টা নাগাদ 'বঙ্গবাহাদুর' নামে ৪ টনের হাতিটির মৃত্যু হয়েছে। প্রসঙ্গত, অসমের ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছিল দাঁতালটি। ব্রক্ষ্মপুত্র নদের জলের তোড়ে দেশের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে যায় সে। সেখানেই এক জলাভূমিতে আটকে পড়ে হাতিটি। এ ব্যাপারে সাহায্যের জন্য বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে ভারত। তাকে উদ্ধারের জন্য যৌথভাবে অপারেশন চালায় ভারত ও বাংলাদেশ সরকার। ছয় সপ্তাহেরও বেশি সময়ের চেষ্টার পর গত ১১ অগাস্ট দাঁতালটিকে উদ্ধার করে বন দফতরের একটি দল। জামালপুর জেলা থেকে পূর্ণবয়স্ক হাতিটিকে উদ্ধার করেন তাঁরা। বন দফতরের পশু-চিকিত্সক সঈদ হোসেন হাতিটিকে ঘুম পাড়ানি গুলি করেন। তিনি জানিয়েছেন, প্রথম গুলি ছোঁড়ার পর ক্ষিপ্ত হয়ে ওঠে হাতিটি। অচেতন হতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে। বন দফতরের কর্মীরা এবং স্থানীয় গ্রামবাসী একসঙ্গে ৪ টনের হাতিটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে ওপরে তোলার চেষ্টা করে। গত সপ্তাহে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সম্ভব হলে হাতিটিকে দেশে ফেরানো হবে। নয়তো বাংলাদেশেই রেখে দেওয়া হবে। হাতিটিকে উদ্ধারের জন্য ৩ ভারতীয়র একটি বিশেষজ্ঞ দল ওই জায়গায় পৌঁছে গিয়েছিলেন। আধিকারিকরা জানিয়েছেন, শারীরিকভাবে ভীষণই অসুস্থ ছিল হাতিটি। অস্বাভাবিক আচরণও করছিল। প্রসঙ্গত, এবারই প্রথম নয়, এর আগেও দুবার ২০০৪ ও ২০১৩ সালে দুটি হাতি বাংলাদেশে আটকে পড়ে। তারমধ্যে একটিকে ফিরিয়ে নেওয়া সম্ভব হলেও অপরটিকে বাঁচানো যায়নি।    

সেরা শিরোনাম

Cairo Fire News: হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
Sheikh Hasina : স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?
স্বেচ্ছায় ফিরতে চান হাসিনা, অন্যদিকে প্রত্যর্পণ অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ; কী বলল ভারত ?
US Tariff : দীর্ঘ অনুসন্ধান, ভারতীয় পণ্যের উপর কত শতাংশ শুল্ক প্রস্তাব আমেরিকার ? বাণিজ্য চুক্তি হলে কী হবে ?
দীর্ঘ অনুসন্ধান, ভারতীয় পণ্যের উপর কত শতাংশ শুল্ক প্রস্তাব আমেরিকার ? বাণিজ্য চুক্তি হলে কী হবে ?
Sheikh Hasina : হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, বড় পদক্ষেপ বাংলাদেশের
হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, বড় পদক্ষেপ বাংলাদেশের

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget