এক্সপ্লোর

আমেরিকায় বিমানে মহিলা যাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার ভারতীয়

নিউইয়র্ক: আমেরিকায় বিমানে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক ভারতীয় যাত্রী। লস অ্যাঞ্জেলেস থেকে নিউ জার্সি যাওয়ার পথে ওই মহিলার পাশে বসেছিলেন ৫৮ বছরের ওই যাত্রী। কুমতলবে ওই ভারতীয় মহিলা যাত্রীর দেহ স্পর্শ করেন বলে অভিযোগ। অভিযুক্ত বীরভদ্ররাও কুনাম অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল নেওয়ার্কের একটি যুক্তরাষ্ট্রীয় আদালতে তাঁকে পেশ করা হয়। তবে ৫০ হাজার মার্কিন ডলার বন্ডের বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ২ বছরের জেল ও আড়াই লক্ষ মার্কিন ডলার জরিমানা হবে। গত ৩০ জুলাই বিমান নেওয়ার্কে অবতরণের পর কুনামকে গ্রেফতার করা হয়। তাঁকে এফবিআই হেফাজতে রাখা হয়েছিল। অভিযোগ, বিমানে অভিযোগকারিনীর পাশের সিটে বসেছিলেন কুনাম। ওই মহিলা মাঝের সিটে বসেছিলেন। যাত্রা পথে মহিলা ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখতে পান যে, কুনাম যৌন অভিপ্রায়ে তাঁর দেহ স্পর্শ করছেন। সঙ্গে সঙ্গে ওই মহিলা বিষয়টি তাঁর সঙ্গীকে জানান। এরপর মহিলার সহযাত্রী সিট পরিবর্তন করে কুনামের দিকে অভিযোগের আঙুল তোলেন। অভিযোগ, এরপর কুনাম ওই মহিলার সহযাত্রীকে ঘটনার কথা ভুলে যেতে বলেন এবং মিটমাট করে নেওয়ার জন্য ড্রিঙ্কের প্রস্তাবও দেন। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে বিমানকর্মীদের বিষয়টি জানান মহিলার সঙ্গী। বিমানের কর্মীরা কুনামকে অন্য সিটে সরিয়ে দেন। পরে বিমান অবতরণ করলে কুনামকে গ্রেফতার করা হয়।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে ফের বদল, দাবি ডিলারদের
পশ্চিম এশিয়ায় যুদ্ধ, রান্নার গ্যাস বুকিংয়ের নিয়মে ফের বদল, দাবি ডিলারদের
News Live Updates: 'অন্য রাজ্যে তো নির্বিঘ্নেই SIR। শুধু পশ্চিমবঙ্গেই এত অসুবিধে কেন?', প্রশ্ন সুপ্রিম কোর্টের
'অন্য রাজ্যে তো নির্বিঘ্নেই SIR। শুধু পশ্চিমবঙ্গেই এত অসুবিধে কেন?', প্রশ্ন সুপ্রিম কোর্টের
Iran-US Conflict : আমেরিকার সঙ্গে সমঝোতায়-সম্মতি ইরানের সর্বোচ্চ নেতার ! বলছে রিপোর্ট ; সংঘর্ষ এবার শেষ হচ্ছে ?
আমেরিকার সঙ্গে সমঝোতায়-সম্মতি ইরানের সর্বোচ্চ নেতার ! বলছে রিপোর্ট ; সংঘর্ষ এবার শেষ হচ্ছে ?

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Trump Modi Talks : মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
মধ্যপ্রাচ্যে সংকট মোচনে মোদির দ্বারস্থ ট্রাম্প ? ফোনেই কথা দুই রাষ্ট্রপ্রধানের
Iran Israel War : মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
মোদির কপালে ভাঁজ ? মাত্র ৯ দিনের তেল রয়েছে ভারতের কাছে ! দাম বাড়বে গ্যাস-পেট্রোলের ? 
LPG Cylinder Booking : LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
LPG সিলিন্ডার বুকিংয়ে বড় বদল, মাসে কটি সিলিন্ডার ? আর ভর্তুকি পাবেন ?
Iran Israel War : 'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
'আচ্ছে দিন অতীত', দুর্দিনের আশঙ্কা করছেন মোদি ? গ্রীষ্মকালটাই চ্যালেঞ্জ
Donald Trump Health : হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
হাঁটতে গেলে লাঠি ? বসতে গেলে ব্যথা ! ট্রাম্প এখন বসেন না যথা-তথা..., কী হাল স্বাস্থ্যের  ? 
Donald Trump : 'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
'বেরোবার পথ নেই, ইরান যুদ্ধে ফেঁসে গেছেন ট্রাম্প ! আরও শক্তিশালী ইরান' এবার নিজের দেশেই তুলোধনা
Gold Buying Tips : হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
হু হু করে দাম পড়ছে দেখেই সোনা কিনছেন ? এই ৭ বিষয়ে না জানলে মারাত্মক ভুল করছেন !  
Embed widget