এক্সপ্লোর

ভারতীয় বংশোদ্ভূত আইএস জঙ্গি সিদ্ধার্থ ধর (নয়া জিহাদি জনকে)বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা আমেরিকার

ওয়াশিংটন:  ভারতীয় বংশোদ্ভুত আইএস জঙ্গি ব্রিটেনের বাসিন্দা সিদ্ধার্থ ধরকে বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সিদ্ধার্থ ধরের সঙ্গে, বেলজিয়ান-মরোক্কবাসী অপর এক আইএস জঙ্গিকেও বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হয়েছে। সিদ্ধার্থ ধর, অতীতে একজন ব্রিটিশ হিন্দু ছিল, পরে ইসলাম ধর্ম গ্রহণ করে। বর্তমানে তার নাম হয়েছে আবু রুমায়েশ। ২০১৪ সালে ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে সে সিরিয়া পাড়ি দেয়। নিহাদ বরাকাত নামের এক ইয়েজিদি কিশোরী একটি সাক্ষাকারে জানান, ২০১৬ সালের মে মাসে তাঁকে অপহরণ করে আইএস জঙ্গিদের হাতে বেচে দেয় সিদ্ধার্থ। তাঁকে আইএস জঙ্গিরা যৌনদাসী করে রেখে ছিল। সেই নিহাদই জানান, সিদ্ধার্থ আগে মসুলে থাকত, পূর্বে ইরাকের এই জায়গাতেই ছিল আইএস জঙ্গির শক্ত ঘাঁটি। পরে বিভিন্ন কার্যকলাপের জন্যে সিদ্ধার্থ ধরকে নয়া জিহাদি জনের নাম দেওয়া হয়। সে পরে আইএস-এর সিনিয়র কম্যান্ডার হয়ে যায়। সিদ্ধার্থ ধর ছাড়া আব্দেলতিফ গৈনি নামের অপর এক জঙ্গিকেও বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দেওয়া হয়েছে। এদের দুজনকে এই তকমা দেওয়া হল, কারণ এই দুই জঙ্গি বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক প্রতিনিধি এই দুই জঙ্গি সম্পর্কে বলতে গিয়ে বলেন, সাধারণত এই তকমা তাদের দেওয়া হয়, যারা মার্কিনবাসীর নিরাপত্তার জন্যে বিশেষ বিপজ্জনক। এধরনের জঙ্গিদের থেকে মার্কিন নাগরিকের নিরাপত্তা, আমেরিকার বিদেশনীতি, অর্থনীতির ধাক্কা খাওয়ার বিশাল সম্ভাবনা থাকে। এছাড়া এই তকমা পাওয়া জঙ্গিদের সাধারণত কোনও রকমভাবেই সাহায্য করা হয় না। মার্কিন প্রশাসনের অধিকারে থাকা তাদের সম্পত্তি এবং তাদের সঙ্গে কোনওধরনের লেনদেনের ওপরও বিশেষ নিষেধাজ্ঞা জারি হয়।

সেরা শিরোনাম

India-Bangladesh Relations: বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, ঠিক কোন বিষয়টি ভাবাচ্ছে ভারতকে? ঢাকার থেকে কী আশ্বাস চায় দিল্লি?
বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, ঠিক কোন বিষয়টি ভাবাচ্ছে ভারতকে? ঢাকার থেকে কী আশ্বাস চায় দিল্লি?
US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে

ভিডিও

R. N. Ravi | আজ সকালে লেক গার্ডেনসের শ্রী মুরুগান মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল | #ABPAnanda
Abhishek Banerjee | কী কী ধারায় অভিযোগ দায়ের অভিষেকের বিরুদ্ধে? | #abpananda
Surat Fire News : সুরাতে কাপড়ের গুদামে ভয়ঙ্কর আগুন, ছুটে গেল দমকল | #abpananda
Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget