এক্সপ্লোর

অরল্যান্ডোর হামলার সময় বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নাবিক

নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর একটি ক্লাবে জঙ্গি হামলার সময় বহু মানুষকে বাঁচিয়ে নায়ক হয়ে উঠেছেন ভারতীয় বংশোদ্ভূত এক নাবিক। যিনি সদ্য নৌবাহিনীর চাকরি ছেড়ে ওই ক্লাবে বাউন্সার হিসেবে যোগ দিয়েছেন।   ইমরান ইউসুফ (২৪) মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে সার্জেন্ট হিসেবে কাজ করেছেন ২০১০-এর জুন থেকে গত মাস পর্যন্ত। ২০১১ সালে তিনি আফগানিস্তানে ছিলেন। তাঁর পরিবার চার প্রজন্ম আগে ভারত থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গায়ানায় চলে যায়। তাঁর ঠাকুর্দা মুসলিম হলেও, ঠাকুমা ও মা হিন্দু।   অরল্যান্ডোর ওই ক্লাবে জঙ্গি হামলার সময় সেখানেই ছিলেন ইউসুফ। হঠাৎ তিন-চারটি গুলির শব্দ শুনতে পান। ক্লাবের ভিতরে সেই সময় প্রায় ৭০ জন ছিলেন। তাঁরা সবাই ভয়ে সিঁটিয়ে গিয়েছিলেন। কারও নড়ার ক্ষমতা ছিল না। ইউসুফ জানতেন, পিছনের দিকে একটি দরজা আছে। তিনি চিৎকার করে সেই দরজা খুলতে বলেন। কিন্তু কেউ সাহস পাচ্ছিলেন না। এই সময় নৌবাহিনীর অভিজ্ঞতা কাজে লাগে। ইউসুফ লাফিয়ে গিয়ে দরজা খুলে সবাইকে বাইরে পাঠিয়ে দেন।   এতজনের প্রাণ বাঁচিয়েও ইউসুফের কোনও ভাবান্তর নেই। তিনি ফেসবুকে লিখেছেন, ‘অনেকেই আমাকে নায়ক বানিয়ে দিয়েছে। কিন্তু একজন প্রাক্তন নাবিক এবং আফগানিস্তানে কাজ করা ব্যক্তি হিসেবে আমি জানি, ওই পরিস্থিতিতে স্বাভাবিক প্রতিক্রিয়া যা হওয়া উচিত ছিল, আমি সেটাই করেছি।’ ৭০ জনকে বাঁচাতে পারলেও, ৪৯ জনের মৃত্যু হওয়ায় আফশোস করছেন ইউসুফ। তিনি বলছেন, আরও অনেক মানুষকে বাঁচাতে পারলে ভাল হত।

সেরা শিরোনাম

US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Plane Accident News: দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
Elon Musk: মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা
মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget