এক্সপ্লোর

ভারতের অগ্নি ক্ষেপনাস্ত্র নিয়ে সরব চিনের সংবাদমাধ্যম, পাকিস্তানকেও সমান সুযোগ দানের পক্ষে সওয়াল

বেজিং: ভারতের দূর পাল্লার ক্ষেপনাস্ত্র অগ্নি-৪ ও ৫-এর সফল উত্‍‍ক্ষেপন নিয়ে অস্বস্তি কাটতে চাইছে না চিনের। এবার সেদেশের সরকারি সংবাদমাধ্যম অভিযোগ তুলল,  পরমাণু অস্ত্র ও দূর পাল্লার ক্ষেপনাস্ত্র সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জ প্রস্তাবিত সীমা ভেঙেছে ভারত। অগ্নি-৪ ও ৫-এর সফল উত্‍‍ক্ষেপনের জন্য ভারতের সমালোচনার পাশাপাশি চিনের সংবাদমাধ্যম পাকিস্তানকেও রাষ্ট্রপুঞ্জ নির্ধারিত সীমা লঙ্ঘনের ‘অধিকার’ দেওয়ার পক্ষে সওয়াল করেছে। উল্লেখ্য, অগ্নি ক্ষেপনাস্ত্রের পাল্লায় চলে এসেছে চিন। আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র অগ্নি-৫-এর পাল্লা ৫০০০ কিলোমিটার। এই অবস্থায় চিন ভারতের লাগাতর সমালোচনা চালিয়ে যাচ্ছে। এবার চিনের শাসক কমিউনিস্ট পার্টি পরিচালিত ট্যাবলয়েড গ্লোবাল টাইমস-এ বলা হয়েছে, পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপনাস্ত্র তৈরি সম্পর্কে ভারত রাষ্ট্রপুঞ্জের সীমা ভেঙেছে। আমেরিকা ও কিছু পশ্চিমী দেশ ভারতের পরমাণু প্রকল্প সম্পর্কেও নিয়ম শিথিল করেছে। নয়াদিল্লি এখনও তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্তুষ্ট নয়। এখন আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র তৈরি করতে চাইছে ভারত, যা বিশ্বের যে কোনও জায়গায় আঘাত হানতে পারে। যাতে তারা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সমপর্যায়ে পৌঁছতে পারে, সেজন্যই এই চেষ্টা ভারত চালাচ্ছে বলে চিনের সংবাদ মাধ্যম মন্তব্য করেছে। গ্লোবাল টাইমস-এ আরও বলা হয়েছে, ভারতের এই ক্ষেপনাস্ত্রের পরীক্ষা তাদের কাছে বিপদ বলে মনে করছে না চিন। এতে বলা হয়েছে, ভারতকে চিন প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করবে না চিন। এর পাশাপাশি, দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার পক্ষেও সওয়াল করেছে গ্লোবাল টাইমস। একইসঙ্গে পত্রিকায় বলা হয়েছে, পশ্চিমী দেশগুলি যদি ভারতকে পরমাণু অস্ত্রধর দেশ হিসেবে মেনে নেয় এবং ভারত ও পাকিস্তানের পরমাণু প্রতিযোগিতা সম্পর্কে উদাসীন থাকে, তাহলে চিন তা  বরদাস্ত করবে না এবং রাষ্ট্রপুঞ্জের পরমাণু অস্ত্র সংক্রান্ত আইন-কানুন সম্পর্কে দৃঢ় অবস্থান গ্রহণ করবে। গ্লোবাল টাইমস আরও বলেছে, পরমাণু কর্মসূচীর ব্যাপারে ভারতের মতোই সমান সুবিধা পাকিস্তানেরও থাকা উচিত। একইসঙ্গে পত্রিকায় ইঙ্গিত দেওয়া হয়েছে, চিন তাদের বন্ধু দেশ পাকিস্তানকে দূর পাল্লার ক্ষেপনাস্ত্র তৈরির ব্যাপারে সাহায্য করবে।

সেরা শিরোনাম

Blast in Afghanistan: তীব্র বিস্ফোরণ আফগানিস্তানে, ধ্বংসস্তূপে পরিণত হল স্কুল, কমপক্ষে ৬ পড়ুয়ার মৃত্যু, আহত শতাধিক
তীব্র বিস্ফোরণ আফগানিস্তানে, ধ্বংসস্তূপে পরিণত হল স্কুল, কমপক্ষে ৬ পড়ুয়ার মৃত্যু, আহত শতাধিক
AI News : 'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল

ভিডিও

Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের
Lok Sabha News | সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন | ABP ANANDA LIVE
CIMA - Art Mela News | শুক্রবার থেকে সিমা গ্যালারিতে শুরু হল ‘আর্ট মেলা’। ABP ANANDA LIVE
SRFTI Clash News | ফের SRFTI-তে ছড়াল উত্তেজনা | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget