এক্সপ্লোর

তেহরানে হামলাকারীরা ইরাক, সিরিয়ায় আইএস ঘাঁটিতে ছিল, জানাল ইরান

তেহরান: তেহরানে জোড়া হামলা চালিয়ে ১৭ জনকে হত্যা করেছে যে ৫ জন আইএস জঙ্গি, তারা ইরাক ও সিরিয়ায় আইএস ঘাঁটিতে ছিল। আইএস-এ যোগ দেওয়ার পর তারা দেশ ছেড়ে মসুল ও রাকায় নাশকতা চালায়। আজ এক বিবৃতিতে এমনই জানাল ইরান সরকার। প্রথমে শোনা গিয়েছিল, ৬ জন জঙ্গি ইরানের পার্লামেন্ট ও প্রয়াত নেতা আয়াতোল্লা খোমেইনির সমাধিস্থলে হামলা চালিয়েছে। কিন্তু আজ ইরান সরকার জানিয়ে দিয়েছে, ৫ জন জঙ্গি হামলা চালিয়েছে। এই জঙ্গিদের ছবি ও প্রথম নাম প্রকাশ করা হয়েছে। তেহরানে এই হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ারও নিন্দা করেছে ইরান। ট্রাম্প বলেছেন, নিহতদের জন্য তাঁরা শোকজ্ঞাপন করছেন। এই ঘটনা দুঃখজনক। কিন্তু এই হামলার জন্য ইরানই দায়ী। সরকার সন্ত্রাসবাদে মদত দিলে নিজেদের দেশেই হামলার ঝুঁকি থাকে। ইরানে সেটাই হয়েছে। ট্যুইট করে ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করেছেন ইরানের বিদেশ মন্ত্রী মহম্মদ জাভেদ জারিফ। তাঁর দাবি, হোয়াইট হাউসের এই বক্তব্য বেমানান। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলিই ইরানে সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে। ইরান সেই হামলার মোকাবিলা করছে। সোশ্যাল মিডিয়াতেও ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করছেন বহু মানুষ। ইরানের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী মাহমুদ আলাভি বলেছেন, জঙ্গিদের তৃতীয় একটি দলও হামলা চালানোর চেষ্টা করেছিল। তবে তার আগেই তাদের গ্রেফতার করা হয়েছে। আইএস জঙ্গিদের সঙ্গে কারা যুক্ত ছিল, সেটা চিহ্নিত করা সম্ভব হয়েছে। কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতারও করা হয়েছে। এই জঙ্গি হামলার সঙ্গে সৌদি আরবের যোগ ছিল কি না, সেটা এখনও স্পষ্ট নয়। যদিও ইরানের সেনাবাহিনী সৌদি আরবের বিরুদ্ধে জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগ করেছে। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, আত্মঘাতী বিস্ফোরণে অন্তত দু জন জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গিদের হাতে রাইফেল ও পিস্তল ছিল। খোমেইনির সমাধিস্থলের কাছ থেকে আরও পাঁচ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, তেহরানে হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মধ্যরাতে আইফেল টাওয়ারের আলো নিভিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্যারিসের মেয়র অ্যানা হিদালগো।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget