এক্সপ্লোর

কাশ্মীর ইস্যুতে কখনও পাকিস্তানকে সমর্থন নয়, জানিয়ে দিল ইজরায়েল

জেরুজালেম: কোনও পরিস্থিতিতেই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করবে না ইজরায়েল। এমনই জানিয়ে দিলেন সেদেশের সরকারি কর্তারা। আমেরিকান জিউইশ কমিটির উদ্যোগে ইজরায়েল সফরে গিয়েছেন ভারতের সাংবাদিক ও রাজনীতিবিদরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাশ্মীর প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইজরায়েল সরকার। ভারতের পক্ষে ইজরায়েলের এই মনোভাব অত্যন্ত ইতিবাচক এবং তাৎপর্যপূর্ণ। কারণ, ভারতের সঙ্গে একযোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করলেও, কাশ্মীর নিয়ে ভারত-পাক বিরোধ প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি ইজরায়েল। তবে এবার কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে দিল ইজরায়েল। ন’য়ের দশকে ইজরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ভারত। ২০০৩ সাল থেকে পাকিস্তানকে গুরুত্ব দেওয়া শুরু করে ইজরায়েল। তবে সে বছরই ইজরায়েলের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরে আসেন অ্যারিয়েল শ্যারন। সেই সময় অবশ্য ইজরায়েল কাশ্মীরের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। সম্প্রতি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফরে যান নরেন্দ্র মোদী। তখনও কাশ্মীর প্রসঙ্গে দু দেশের প্রধানমন্ত্রীই কোনও কথা বলেননি। কিন্তু এখন ইজরায়েল সরকারের কর্তারা বলছেন, কাশ্মীরে যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, পাকিস্তানের পাশে দাঁড়াবে না ইজরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পাশে দাঁড়িয়েছেন। মুম্বই ও পঠানকোট হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের বিচারের পাশাপাশি লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদের মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষেও সওয়াল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার ইজরায়েলও কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে থাকার কথা জানিয়ে দিল। তবে চিনের সঙ্গে ভারতের সীমান্ত সংঘাত নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নয় ইজরায়েল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
Japan Earthquake : উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল
PoK Firing: নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget