এক্সপ্লোর

পাকিস্তানে গ্রেফতার মুম্বই সন্ত্রাসের মাস্টারমাইন্ড হাফিজ সঈদ

প্রাথমিক খবরে প্রকাশ, হাফিজ আজ গ্রেফতার হওয়ার সময় লাহোর থেকে গুজরানওয়ালা যাচ্ছিলেন। পাকিস্তানে হাফিজের বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে।

লাহোর: পাকিস্তানে গ্রেফতার ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসের মাস্টারমাইন্ড হাফিজ সঈদ। সোমবারই নিষিদ্ধ জামাত-উদ-দাওয়া প্রতিষ্ঠাতা ও তার তিন সঙ্গীকে পাকিস্তানের এক সন্ত্রাসবাদ দমন আদালত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি দখলের মামলায় ৩ আগস্ট পর্যন্ত গ্রেফতার করা থেকে পুলিশকে বিরত থাকতে বলে। তাদের প্রাক-গ্রেফতারি জামিন দেয়। প্রাথমিক খবরে প্রকাশ, হাফিজ আজ গ্রেফতার হওয়ার সময় লাহোর থেকে গুজরানওয়ালা যাচ্ছিলেন। তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। যদিও গ্রেফতারির পর হাফিজকে অজ্ঞাত স্থানে সরিয়ে দেওয়া হয়েছে বলে একটি সূত্রের দাবি। পাকিস্তানের চ্যানেল জিও নিউজ এর খবর, তাঁকে সন্ত্রাস দমন শাখাই গ্রেফতার করেছে। তিনি সন্ত্রাস দমন আদালতেই হাজিরা দিতে যাচ্ছিলেন। পাকিস্তানে হাফিজের বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে। একটি সূত্রের খবর, ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আওতায় পাকিস্তান সরকার বেআইনি সংগঠনগুলির বিরুদ্ধে যে পদক্ষেপ করছে, তারই অঙ্গ হিসাবে ধরা হল হাফিজকে। ২০০৮ এর মুম্বই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন। হাফিজের দিকেই এজন্য আঙুল ওঠে। মার্কিন বিদেশ দপ্তর হাফিজকে বিশেষ তকমাপ্রাপ্ত বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। ২০১২ –য় আমেরিকা তাঁকে ধরে সাজা দেওয়ার জন্য ভরসাযোগ্য তথ্য দিলে ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে। পাকিস্তান গোড়ায় তাঁর বিরুদ্ধে সক্রিয় হতে গড়িমসি করলেও ভারত ও আন্তর্জাতিক মহলের চাপে জামাত ও লস্করের বিরুদ্ধে তদন্তে নামে। সন্ত্রাসবাদ পুষ্ট করতে অর্থ সরবরাহের জন্য কীভাবে নানা ট্রাস্ট চালায় তারা, অনুসন্ধান শুরু হয়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Iran News: মোজতবা খামেনেই কোথায়? ইরান এখন কার হাতে? অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে CIA, মোসাদ
মোজতবা খামেনেই কোথায়? ইরান এখন কার হাতে? অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে CIA, মোসাদ
WB Assembly Election Live: নিরাপত্তায় কড়া নজরদারি, কমিশনের নির্দেশ মেনে আজ থেকেই থানা পরিদর্শনে পদস্থ কর্তারা
নিরাপত্তায় কড়া নজরদারি, কমিশনের নির্দেশ মেনে আজ থেকেই থানা পরিদর্শনে পদস্থ কর্তারা
Abdul Basit: দিল্লি-মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি পাকিস্তান থেকে, আমেরিকার হামলার মাশুল গুনবে ভারত?
দিল্লি-মুম্বই উড়িয়ে দেওয়ার হুমকি পাকিস্তান থেকে, আমেরিকার হামলার মাশুল গুনবে ভারত?
News Live Updates: সোমে সাপ্লিমেন্টারি লিস্ট, নাম বাদ নিয়ে অভিযোগ থাকলে তা জানানোর কোনও সুযোগ থাকছে কি ?
সোমে সাপ্লিমেন্টারি লিস্ট, নাম বাদ নিয়ে অভিযোগ থাকলে তা জানানোর কোনও সুযোগ থাকছে কি ?

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock To Watch : আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
আজ শেয়ার বাজারে হবে তোলপাড় ! RailTel থেকে Tata Capital এই সব স্টকে বড় খবর, কোনটা নেবেন ?
Stock market Update : মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
মারাত্মক ভুল করবেন ! ২০% পর্যন্ত পড়তে পারে IOC, BPCL, HPCL-এর শেয়ার, বলছে বিশেষজ্ঞরা
Pak Spy In India : ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
ভারতীয় সেনার গতিবিধিতে LIVE নজরদারি, CCTV বসিয়েছিল নাবালক ও মহিলা ! ভিডিয়ো পিছু পেত ১০ হাজার
LPG Crisis : দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
দাম বাড়বে রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের ? জরুরি বৈঠকে বসলেন মোদি, কালই বড় ঘোষণা ?
Donald Trump : '৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে !' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
'৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা হবে ! ' ট্রাম্পের হুমকি শুনেই জবাব দিল তেহরান, হরমুজ নিয়ে স্পষ্ট বার্তা  
SBI FD Interest : স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
স্টেট ব্যাঙ্কের FD-তে সুদের হার বাড়ল, কারা পাবেন বিশেষ সুবিধা ?
8th Pay Commission: ২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
২০ মাসের বকেয়া পাবেন একসঙ্গে ! হাতে আসবে ৩ থেকে ১৫ লাখ টাকা, অষ্টম বেতম কমিশনের বাস্তবায়ন কবে ?  
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
Embed widget