এক্সপ্লোর

চাকরির শেষ দিনে ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ডি অ্যাক্টিভেট করে দিলেন সংস্থার কর্মী

নয়াদিল্লি:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ইচ্ছাকৃতভাবে ডি অ্যাক্টিভেট করে দিলেন টুইটারের এক কর্মী। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ছিল সেই কর্মীর টুইটারে তাঁর চাকরির শেষ দিন। টুইটারের তরফে জানানো হয়েছে, তাঁদের কাস্টমার সাপোর্টের এক কর্মী তাঁর সংস্থায় চাকরির শেষ দিনে এই কাজটি করে যান। তবে কোন কর্মী এই কাণ্ডটি করেছেন, সেপ্রসঙ্গে টুইটারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। এই ঘটনার ফলে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ১১ মিনিটের জন্যে ডাউন ছিল। স্ট্যান্ডার্ট টাইম অনুযায়ী বৃহস্পতিবার রাত এগারোটার সময় যখনই কেউ ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টে গিয়েছেন, একটি মেসেজ দেখেছেন। 'স্যরি দ্যট পেজ ডাস নট এক্সিস্ট'। এরপর চারিদিকে জল্পনা শুরু হয়, প্রেসিডেন্টের টুইটার পেজটিতে এই বার্তা কেন দেখাচ্ছে। তারপর টুইটারের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, এক কর্মীর ভুলের জন্যে সাময়িক সময়ের জন্যে বন্ধ হয়ে গিয়েছিল অ্যাকাউন্টটি। পরে অবশ্য সত্যিটা সামনে আসে। এগারো মিনিট ডাউন থাকার পর ফের সচল হয় ট্রাম্পের অ্যাকাউন্ট। তবে এধরনের কাণ্ড ভবিষ্যতে যাতে না ঘটে, সেবিষয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় সংস্থার তরফে। প্রসঙ্গত, উত্তর কোরিয়াকে ক্রমাগত যখন হুমকি দিচ্ছিলেন ট্রাম্প, তখন হামেশাই টুইটারের কাছে অনুরোধ আসত, ট্রাম্পের অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়ার জন্যে। যখন টুইটারের তরফেই সেটা করা হয়, তখন প্রথমেই মনে হয়, তাহলে কি সেই আর্জিতে সম্মতি জানিয়ে অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে। টুইটারের তরফে বিবৃতি প্রকাশের আগে অনেকেই ভেবেছিলেন ট্রাম্প হয়তো নিজের অ্যাকাউন্ট ডি অ্যাক্টিভেট করে দিয়েছেন, বা কেউ হ্যাক করেছেন। তবে এর আগে টুইটার বেশ কয়েকজন হাইপ্রোফাইল ব্যক্তির অ্যাকাউন্ট ডি অ্যাক্টিভেট করেছে। তবে এবারের বিষয়টি অন্যরকম। ট্রাম্প যদিও সোশ্যাল মিডিয়ার এই মাধ্যমকে নিজের মতপ্রকাশের জন্যে খুব পছন্দ করেন। এইমুহূর্তে তাঁর ৪০ মিলিয়ন ফলওয়ার রয়েছে।

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget