এক্সপ্লোর

ব্রিটেনের ভোটার তালিকায় মাল্যর নাম

লন্ডন: ৯,৪০০ কোটি টাকারও বেশি অর্থ ঋণ নিয়ে ফেরত না দিয়ে ভারত ছেড়ে পালিয়ে যাওয়া লিকার ব্যারন বিজয় মাল্য ব্রিটেনের নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। সেদেশে তাঁর স্থায়ী ঠিকানা এবং ভোটার তালিকায় নামও রয়েছে। কিংফিশারের মালিক মাল্য নিজেই এই কথা জানিয়েছেন। উত্তর লন্ডন থেকে গাড়িতে এক ঘণ্টার দূরত্বে হার্টফোর্ডশায়ারের টেউইন গ্রামে ‘লেডিওয়াক’ নামে একটি তিনতলা বাড়িই এখন মাল্যর স্থায়ী ঠিকানা। এই বাড়িটির মালিক ছিলেন ব্রিটেনের ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিলটনের বাবা। তাঁর কাছ থেকে ১.১৫ কোটি পাউন্ডের বিনিময়ে বাড়িটি কেনে এক বিদেশি সংস্থা। এখন এই বাড়িতে থাকছেন মাল্য। তাঁর দাবি, তিনি আইনসঙ্গতভাবেই এই বাড়ির মালিকানা পেয়েছেন। ১৯৯২ থেকেই তিনি ব্রিটেনের বাসিন্দা বলেও দাবি মাল্যর। ব্রিটেনে বিদেশি সংস্থাগুলি ১৭০ বিলিয়ন পাউন্ড মূল্যের স্থাবর সম্পত্তির মালিক। এই সংস্থাগুলির সম্পত্তি কেনার ঘটনা খতিয়ে দেখছে ব্রিটিশ সরকার। কারণ, অনেক সময়ই এই সংস্থাগুলির আসল মালিকের নাম প্রকাশ্যে আসে না। আগামী মাসে এক দুর্নীতি-বিরোধী সম্মেলনে বিদেশি সংস্থাগুলির সম্পত্তি কেনার ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনার জন্য পদক্ষেপের কথা ঘোষণা করবেন বলে শোনা যাচ্ছে। সরকারি তথ্য বলছে, লেডিওয়াকের মালিক দুটি সংস্থা। তার একটির ঠিকানা সেন্ট কিটস ও নেভিস নামে একটি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র, যা কর ফাঁকির স্বর্গরাজ্য নামে পরিচিত। গত বছরের জুলাইয়ে এই বাড়িটি কেনার জন্য ঋণ দিয়েছিল সুইটজারল্যান্ডের একটি ব্যাঙ্ক। ঋণ নিয়েছিল অপর এক কর ফাঁকির স্বর্গরাজ্য ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নথিভুক্ত একটি সংস্থা। ফলে এই বাড়িটি কেনার ক্ষেত্রেও বেনিয়মের সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও মাল্যর দাবি, তিনি কোনও তথ্য গোপন করেননি এবং কর ফাঁকিও দেননি। ভারতের বিদেশ মন্ত্রক মাল্যর পাশপোর্ট বাতিল করেছে। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। এই পরোয়ানাকে ভুল ও অন্যায্য আখ্যা দিয়ে তিনি আইন মেনে চলেন বলেও দাবি করেছেন মাল্য।    

সেরা শিরোনাম

Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
Flight Emergency: মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget