এক্সপ্লোর

বাধ্য হয়েই নির্বাসনে, দাবি, শীঘ্রই দেশে ফেরার পরিকল্পনা নেই, জানালেন মাল্য

লন্ডন: গতকাল ভারত সরকার তাঁর বহিষ্কার চেয়ে ব্রিটেনকে চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে বিজয় মাল্য জানিয়ে দিলেন, খুব শীগগিরই তাঁর সে দেশ ছাড়ার কোনও পরিকল্পনা নেই। গত সপ্তাহে বাতিল করা হয়েছে মাল্যর কূটনৈতিক পাসপোর্ট। তাঁর বিরুদ্ধে জারি হয়েছে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানাও। মাল্যর বক্তব্য, নিজের অচল হয়ে পড়া বিমান সংস্থাকে ঋণ দেওয়া ব্যাঙ্কগুলির সঙ্গে যুক্তিসঙ্গত মীমাংসাই চান। কিন্তু তাঁর পাসপোর্ট বাতিল বা তাঁকে গ্রেফতার করে কিন্তু ‘কোনও টাকাই পাওয়া যাবে না’! কিংফিশার-কর্তা তথা লিকার ব্যারন মাল্যর মধ্য লন্ডনের মেফেয়ারে নেওয়া একটি সাক্ষাত্কার ছেপেছে ‘দি ফিনান্সিয়াল টাইমস’। তাতেই এ কথা বলেছেন তিনি। মাল্য বলেছেন, ‘নিশ্চয়ই ভারতে ফিরতে চাই। কিন্তু এই মূহূর্তে দ্রুত আমার বিরুদ্ধেই ঘটছে সব কিছু। আমার পাসপোর্ট বাতিল হয়েছে। জানি না, এরপর সরকার কী করতে চলেছে।’ তিনি ‘নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন’ বলে মন্তব্য করেছেন মাল্য। নিজেকে দেশপ্রেমিক ভারতীয় বলে ঘোষণা করে ৬০ বছর বয়সি শিল্পপতি বলেছেন, তিনি ‘ভারতের পতাকা তুলতে গর্ববোধ করেন।’ কিন্তু তাঁকে ঘিরে যে শোরগোল, আলোড়ন চলছে, তাতে তিনি ব্রিটেনে থেকে যেতে পারলেই খুশি হবেন। এখনই সেখান থেকে নড়তে চাইছেন না। মাল্যর কথায়, ‘ভারতের এখনকার পরিস্থিতিটা বোঝা জরুরি। ইলেকট্রনিক মিডিয়া শুধু জনমত নয়, সরকারকেও বিরাট ভাবে প্রভাবিত করছে।’ প্রসঙ্গত, মাল্যর কাছ থেকে কিংফিশার এয়ারলাইন্স এয়ারলাইন্স লিমিটেডের জন্য নেওয়া প্রায় ৯ হাজার কোটি টাকা অনাদায়ী ঋণ ফেরত পাওয়ার ব্যাপারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির জোট সুপ্রিম কোর্টে যেতেই ২ মার্চ দিল্লি থেকে লন্ডন চলে যান তিনি। মাল্যর দাবি, কিংফিশারের নাম করে নেওয়া ঋণের টাকা সরানো, সম্পত্তি কেনা বা এ জাতীয় যত অবাস্তব অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হচ্ছে, তিনি সেগুলির একটিতেও দায়ী নন। মাল্য প্রস্তাব দিয়েছেন, ‘সরকার চাইলে বিশ্বের ফরেনসিক হিসাব পরীক্ষককে নিয়োগ করে কিংফিশারের হিসাবপত্র খতিয়ে দেখুক, কীভাবে ব্যাঙ্ক লোনের টাকা খরচ করা হয়েছে।’ আমি নিশ্চিত, এমন কিছুই তারা পাবে না, কেননা তেমনই কিছুই নেই, সত্য এটাই, বলেন তিনি। একইসঙ্গে বলেন, এত সব সত্ত্বেও তিনি ঋণদাতা ব্যাঙ্কগুলির সঙ্গে রফা করতেই আগ্রহী।          

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget