এক্সপ্লোর

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার 'দুঃসাহস' দেখিয়েছিলেন এই ব্যক্তি, কেন এমন করেছিলেন জানেন?

নয়াদিল্লি:  সম্প্রতি টুইটারের এক প্রাক্তন-কর্মী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট আচমকাই ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলেন, তাঁর সংস্থায় কাজের শেষদিনে। প্রেসিডেন্টের অ্যাকাউন্টটি প্রায় এগারো মিনিটের জন্যে অচল হয়ে গিয়েছিল। দাবানলের মতো সেই খবর ছড়িয়েও পড়েছিল। পরে অবশ্য সংস্থার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়, অসাবধনতাবশত ট্রাম্পের টুইটার অ্যাকাউন্টটি অচল হয়ে গিয়েছিল। সমস্যাটা বোঝার কয়েকমুহূর্তের মধ্যেই ফের অ্যাকাউন্ট সচল করে দেওয়া হয়। এতদিন পর্যন্ত সকলেই জানতেন, সংস্থার এক কর্মী সেখানে তাঁর কাজের শেষ দিনে এমন কাণ্ড ঘটিয়ে ছিলেন। এবার সেই ব্যক্তি নিজেই প্রকাশ্যে এলেন, এবং এই কাণ্ডের নেপথ্যে আসল কারণ কী রয়েছে, সেপ্রসঙ্গে মুখ খুললেন। ওই ব্যক্তির নাম বাহতিয়ার দুইসাক। এই ব্যক্তি তুরস্ক বংশোদ্ভূত জার্মান নাগরিক। তিনি টুইটারে কন্ট্র্যাক্টর হিসেবে কাজ করতেন, অপর আরেক সংস্থা প্রো আনলিমিটেডের হয়ে। প্রসঙ্গত, সেদিন তিনি ইচ্ছাকৃতভাবে ট্রাম্পের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করেননি, ভুলবশত হয়ে গিয়েছিল। এক সাক্ষাত্কারে একথা জানিয়েছেন বাহতিয়ার। বাহতিয়ার দাবি করেছেন, মার্কিন মুলুকে তাঁর মারাত্মক পরিশ্রম হচ্ছিল। তিনি ক্লান্ত ছিলেন। ক্লান্তিতে এই কাণ্ডটি ঘটিয়ে ফেলেন। ঘটনার দিন এক টুইটার ব্যবহারকারী ট্রাম্পকে তাঁর ওপর ঘটা হেনস্থা নিয়ে রিপোর্ট করেছিলেন। সেই রিপোর্টের প্রেক্ষিতে ট্রাম্পের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করার জন্যে প্রক্রিয়া চালু করে দেন ওই ব্যক্তি। তবে সেই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকতেই তিমি মেশিন বন্ধ করে সংস্থা থেকে বেরিয়ে যান। তারপর আচমকা দেখেন ট্রাম্পের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, যদিও এটা নাকি আশাই করেননি বাহতিয়ার। নিজের টুইটার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হওয়ার পর  ট্রাম্প টুইট করে বলেন, ১১ মিনিটের জন্যে আমার অ্যাকাউন্টটি থমকে গিয়েছিল। আপাতত টুইটারের তরফে আশ্বস্ত করা হয়েছে, এধরনের ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না। পুরো ঘটনার তদন্তও করে দেখছেন তাঁরা।

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Bangladesh News : বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
বাংলাদেশের রাজনৈতিক উত্তাপের আঁচ লন্ডনে, ২ পক্ষের সংঘর্ষ, পুলিশের লাঠি ; হলের পিছন দিয়ে বেরিয়ে গেলেন সাংসদ
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
US Banking System: সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হতে চলেছে ট্রাম্পের দেশ?
সফটওয়্যার ও বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং ব্যবস্থা, তবে কি সত্যিই কোনও সমস্যার সম্মুখীন হতে চলেছে ট্রাম্পের দেশ?

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমিক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget