Mehul Chokshi Arrested : ৩ বছর পর অবশেষে গ্রেফতার মেহুল চোকসি
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে অভিযুক্ত হিরে ব্যবসায়ী চোকসি এবং তাঁর ভাগ্নে নীরব মোদি ২০১৮ সালে দেশ ছেড়ে পালান

অ্যান্টিগা : ৩ বছর পর অবশেষে PNB প্রতারণা মামলায় গ্রেফতার মেহুল চোকসি। অ্যান্টিগার সংবাদমাধ্যম সূত্রে খবর, ডমিনিকায় পুলিশ গ্রেফতার করেছে ১৪ হাজার কোটির প্রতারণা মামলায় অভিযুক্তকে। রাতের দিকের খবর তাঁকে আটক করে ভারতে পাঠানোর কথা বলেছে অ্যান্টিগার প্রদানমন্ত্রীর অফিস।
অ্যান্টিগার সংবাদমাধ্যম এদিন জানিয়েছে, মেহুল চোকসি রয়েছে অ্যান্টিগার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কারাগারে। ২০১৮ সালের জানুয়ারিতে প্রতারণার অভিযোগ সামনে আসে। ১৪ হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে অভিযুক্ত হন হিরে ব্যবসায়ী চোকসি এবং তাঁর ভাগ্নে নীরব মোদি। ২০১৮ সালে দেশ ছেড়ে পালান তাঁরা। অ্যান্টিগার নাগরিকত্ব নেন চোকসি। সেখান থেকেই ধরা পড়লেন অভিযুক্ত। অপর অভিযুক্ত নীরব মোদি ইতিমধ্যে ধরা পড়েছেন। এই মুহূর্তে লন্ডনের জেলে রয়েছেন তিনি। দু'জনের বিরুদ্ধেই তদন্ত চালাচ্ছে সিবিআই।
চোকসি নিখোঁজ হয়েছেন বলে রবিবারই অভিযোগ করেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পরই খোঁজ চালাচ্ছিল অ্যান্টিগার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। রাতের দিকে অ্যান্টিগার প্রধানমন্ত্রী অফিস থেকে সংবাদসংস্থা এএনআইকে জানানো হয়, 'ডমিনিকান সরকারকে আমরা নির্দেশ দিয়েছিলাম ওদের দেশে অনুমতি ছাড়া প্রবেশ করার জন্য ওকে (মেহুল চোকসি) আটক করতে। যার পরে তাকে সরাসরি ভারতের হাতে প্রত্যর্পন করতে।'
গত রবিবার মেহুল চোকসির নিখোঁজ হয়ে যাওয়ার খবরে শোরগোল পড়েছিল। অ্যান্টিগার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল রবিবার তাঁকে তাঁর গাড়িতে শেষ দেখা গিয়েছিল। গাড়িটির খোঁজ মিললেও মেহুলের খোঁজ পাওয়া যায়নি বলেই জানানো হয়েছিল। জলি হারবারের বাসিন্দা তথা অ্যান্টিগার বাসিন্দা ৬২ বছরের মেহুল চোকসির খোঁজ করা হচ্ছে বলেই সেদিন জানিয়েছিল পুলিশ। আর এদিন কার্যত নাটকীয়ভাবে তারা জানাল, চোকসি রয়েছেন হেফাজতে। ভারত ছেড়ে ২০১৮ সালে পালানোর আগের বছরই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছিলেন মেহুল চোকসি।
এদিকে, ঋণখেলাপি কাণ্ডে অপর অভিযুক্ত বিজয় মাল্যর আপাতত জামিনে মুক্ত। তিনি রয়েছেন লন্ডনে।
Before You Go
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
সেরা শিরোনাম





















