এক্সপ্লোর

মোজাম্বিকে নারকীয় হত্যালীলা আইএস জঙ্গি গোষ্ঠীর, ৫০ জনের মাথা কেটে খুন

নারকীয় হত্যালীলার সাক্ষী থাকল পূর্ব আফ্রিকার মোজাম্বিক। গত তিন দিনে উত্তর মোজাম্বিকের কাবো ডেলগাডো প্রদেশে কম পক্ষে ৫০ জনের মাথা কাটল জঙ্গিরা। আই এস জঙ্গিরা এই হত্যালীলা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাবো ডেলাগো: নারকীয় হত্যালীলার সাক্ষী থাকল পূর্ব আফ্রিকার মোজাম্বিক। গত তিন দিনে উত্তর মোজাম্বিকের কাবো ডেলগাডো প্রদেশে কম পক্ষে ৫০ জনের মাথা কাটল জঙ্গিরা। আই এস জঙ্গিরা এই হত্যালীলা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রামের পর গ্রামে রীতিমতো তাণ্ডব চালিয়েছে জঙ্গিরা। মুইদাম্বে ও মাকোমিয়া জেলার একাধিক গ্রামে কোথাও একের পর এক খুন করেছে। কোথাও বাড়ি জ্বালিয়ে দিয়েছে। কোথাও আবার মহিলা ও শিশুদের অপহরণ করেছে বলে জানিয়েছেন মোজাম্বিক পুলিশের কমান্ডার জেনারেল বারনারডিনো রাফায়েল। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি মুয়াতিদে গ্রামের ৫০জনকে একটি ফুটবল মাঠে দাঁড় করিয়ে তাঁদের মাথা কাটতে শুরু করে জঙ্গিরা। শুক্রবার রাত থেকে রবিবার পর্যন্ত ওই দেহগুলি তারা টুকরো টুকরো করে বলে জানিয়েছে স্থানীয় একটি ওয়েব পোর্টাল। নিহতদের মধ্যে ১৫জন কিশোর ও পাঁচজন প্রাপ্তবয়স্ক ছিল। এদের দেহাংশগুলি মুইদাম্বে জেলার জঙ্গল লাগোয়া এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল।  শুক্রবার রাতে আরেকটি গোষ্ঠী তাণ্ডবলীলা চালায় নানজাবা গ্রামে। গ্রামের একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। মহিলাদের তুলে নিয়ে যায়। মাথা কাটার ঘটনা এই প্রথম নয়। ২০১৭ সাল থেকে জঙ্গিদের কাছে এই অঞ্চলে সন্ত্রাসের নতুন মাত্রা হয়ে উঠেছে মুণ্ডচ্ছেদ। এখনও পর্যন্ত সন্ত্রাসের বলি হয়েছেন প্রায় দুহাজার মানুষ। মুসলিম প্রভাবিত এলাকায় ৪লক্ষ ৩০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া। ফি বছর দারিদ্র ও বেকারত্বকে কাজে লাগিয়ে আইএস জঙ্গি গোষ্ঠী বহু যুবককে তাদের দলে টেনে আনে। এখানকার শিল্প থেকে কম মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

সেরা শিরোনাম

Blast in Afghanistan: তীব্র বিস্ফোরণ আফগানিস্তানে, ধ্বংসস্তূপে পরিণত হল স্কুল, কমপক্ষে ৬ পড়ুয়ার মৃত্যু, আহত শতাধিক
তীব্র বিস্ফোরণ আফগানিস্তানে, ধ্বংসস্তূপে পরিণত হল স্কুল, কমপক্ষে ৬ পড়ুয়ার মৃত্যু, আহত শতাধিক
AI News : 'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
'কোভিডের থেকেও বড় বিপর্যয় আসতে পারে ২০২৭-এ', ২০৩০-এর আগেই মানবজাতির অবলুপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা গবেষকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল

ভিডিও

SRFTI Clash News | ফের SRFTI-তে ছড়াল উত্তেজনা | ABP ANANDA LIVE
Shatabdi Roy | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায় | #suvenduadhikari
Dilip Ghosh | 'আসামীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে', আসানসোলে রুদ্ধশ্বাস অভিযান, দিলীপ ঘোষ বললেন...
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget