এক্সপ্লোর

শরিফ চেষ্টা করেছিলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হয়েছে মোদী সরকারের 'আগ্রাসী পাকিস্তান-বিরোধী অবস্থানে'র জন্য, অভিযোগ ইমরানের

করাচি: পাকিস্তানের ২৫ জুলাইয়ের নির্বাচনে লড়ছেন ইমরান খান। তার আগে নরেন্দ্র মোদীকে নিশানা করলেন প্রাক্তন ক্রিকেটার-রাজনীতিক। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রতিষ্ঠাতার দাবি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চেষ্টা করেছিলেন, কিন্তু ভারত সরকারের 'আগ্রাসী পাকিস্তান-বিরোধী অবস্থানে'র জন্যই দুটি প্রতিবেশী দেশের মধ্যে চলতি অচলাবস্থা তৈরি হয়েছে। ডন সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে ইমরান বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক শুধরোতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন শরিফ, এমনকী মোদীকে নিজের বাড়িতে ডাকার মতো ব্যক্তিগত উদ্যোগও নিয়েছিলেন। কেউ তাঁকে বাধা দেয়নি। কিন্তু মনে হয়, নরেন্দ্র মোদী সরকারের পাকিস্তানকে একঘরে করার চেষ্টাই অন্তরায় হল। আগ্রাসী পাক-বিরোধী মানসিকতা ওদের। তার সামনে কী করা সম্ভব? প্রসঙ্গত, মোদী ২০১৫-র ডিসেম্বরে পাকিস্তান গিয়েছিলেন। কিন্তু ২০১৬-র জানুয়ারি পঠানকোটে, সেপ্টেম্বরে উরিতে পাকিস্তানে আশ্রয় পাওয়া সন্ত্রাসবাদীদের হামলায় দু দেশের সম্পর্ক মার খেয়েছে। পাক বিদেশনীতির ওপর সেনার প্রভাব সম্পর্কে ইমরান বলেন, নিরাপত্তা বিপন্ন হওয়ার পরিস্থিতিতে সেনাকে জড়াতে হবে। আফগানিস্তানে মার্কিন পলিসির দিকে তাকান, দেখা যাবে তার অনেকটাই পেন্টাগনের প্রভাবে নেওয়া। এমনকী বারাক ওবামা প্রেসিডেন্ট থাকার সময় আফগানিস্তানে যে যুদ্ধ চালাতে চাননি, সেটাও পেন্টাগন তাঁকে বুঝিয়েছিল বলে। পাকিস্তানের রাজনীতিতে বরাবর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেনাবাহিনীর। পাকিস্তান গঠনের পর ৭০ বছরের ইতিহাসে ৩৩-র বছরের বেশি শাসন করেছে তারা। ইমরান বলেছেন, পাক রাজনীতিতে সেনার প্রভাবের কারণ দেশের রাজনৈতিক দলগুলি সবচেয়ে খারাপ সরকার চালিয়েছে। বলছি না, সেনাশাসন কাম্য, কিন্তু শূন্যতা থাকলে তা কেউ না কেউ না ভরাট করে। দুর্নীতিগ্রস্ত, অপদার্থ সরকার দেখে দেখে বিরক্ত মানুষ সেনাকেই মেনে নেয়। তিনি ১৯৯৯ এ তত্কালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশারফের রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের উদাহরণ দেন, যখন লোকে শরিফ সরকারের বিদায়ে উল্লাস প্রকাশ করেছিল।

সেরা শিরোনাম

Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
Baby Buried Alive: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget