এক্সপ্লোর

ব্রিকস: সীমান্ত সংঘাতের মধ্যেই মোদীর সঙ্গে হাত মেলালেন শি জিনপিং, দিলেন আঞ্চলিক সমস্যার ‘শান্তিপূর্ণ সমাধানের’ ডাক

হামবুর্গ: নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে আঞ্চলিক সমস্যার ‘শান্তিপূর্ণ সমাধানের’ ডাক দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।

ভুটান সীমান্তে চিন ও ভারতের সেনার মধ্যে সংঘাতের আবহাওয়া বজায় থাকার ফলে নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের সাক্ষাত ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। কিন্তু, সব জল্পনায় জল ঢেলে সংঘাতের জায়গা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে করমর্দন করে কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখলেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা।

শুক্রবার, জার্মানিতে ক্ষণিক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। হামবুর্গে চলছে ব্রিকস সম্মেলন। ফলত, সম্মেলনে উপস্থিত ছিল এই গোষ্ঠীর অন্যতম দুই সদস্য দেশ—ভারত ও চিন। বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে টুইটারে জানান, ব্রিকস সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদী ও শি জিনপিংয়ের মধ্যে কথোপকথন হয়েছে। সেখানে বিভিন্ন ইস্যু উঠে এসেছে।

জি-২০ সম্মেলনের ফাঁকে ব্রিকস-এর পার্শ্ববৈঠকে বক্তব্য রাখতে গিয়ে চিনের ‘প্রশংসা’ করেন মোদী। বর্তমানে ব্রিকস-ব্লকের সভাপতিত্বে রয়েছে চিনের। এদিন মোদী জানান, চিনের নেতৃত্বে ব্রিকস গতি পেয়েছে। আগামী সেপ্টেম্বরে চিনের শিয়ামেনে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকস-এর পরবর্তী সম্মেলন। সেখানে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন মোদী। ভারতের প্রধানমন্ত্রীর ঠিক পরই বলতে উঠে শি জিনপিংও ভারতের প্রশংসা করে জানান, ভারতের নেতৃত্বে ব্রিকস যে গতি পেয়েছে, তাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে চিন।

এখানেই থেমে থাকেননি তিনি। চিনা সংবাদসংস্থা সূত্রে প্রাপ্ত খবর, বৈঠকে ব্রিকস সদস্য দেশগুলির উদ্দেশ্যে আঞ্চলিক বিরোধিতায় ইতি টানার আহ্বান করেন জিনপিং। বলেন, শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমেই সকল আঞ্চলিক সমস্যার মোকাবিলা করা উচিত। যদিও, আঞ্চলিক সমাধান বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তার ব্যাখ্যা করেননি তিনি।

প্রসঙ্গত, সীমান্ত সংঘাতের জেরে মোদী-জিনপিং সাক্ষাত ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। গতকালই চিনা বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছিল, মোদী ও জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য পরিস্থিতি অনুকূল নয়। যদিও, এদিন সব জল্পনায় অবসান ঢেলে

ভারত-ভুটান-চিন সীমান্ত লাগোয়া একটি ছোট্ট ফালি জমি – ডোকালামের আধিপত্য নিয়ে নয়াদিল্লি ও বেজিংয়ের মধ্যে গত তিন সপ্তাহ ধরে জোর সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। চিনের অভিযোগ, ভুটানে তাদের সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে ভারত। ডোকালাম থেকে সেনা প্রত্যাহার করতে নয়াদিল্লিকে বলে বেজিং। যদিও, চিনের সেই দাবি খারিজ করে ভারত জানিয়ে দেয়, ডোকালাম থেকে সেনা প্রত্যাহার করার কোনও প্রশ্নই নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netflix Lawsuit Case: আপনি নেটফ্লিক্স দেখছেন, নেটফ্লিক্সও আপনাকে দেখছে? মারাত্মক অভিযোগ, আমেরিকার আদালতে মামলা
আপনি নেটফ্লিক্স দেখছেন, নেটফ্লিক্সও আপনাকে দেখছে? মারাত্মক অভিযোগ, আমেরিকার আদালতে মামলা
Plane Accident: অবতরণের সময় বিমানের চাকায় আগুন ! অল্পের জন্য রক্ষা, এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা
অবতরণের সময় বিমানের চাকায় আগুন ! অল্পের জন্য রক্ষা, এড়ানো গেল বড়সড় দুর্ঘটনা
Man Killed on Runway: রানওয়েতে আচমকা ধাক্কা, বিমানের ইঞ্জিন টেনে নিল এক ব্যক্তিকে, কুড়িয়ে জড়ো করতে হল দেহাংশ
রানওয়েতে আচমকা ধাক্কা, বিমানের ইঞ্জিন টেনে নিল এক ব্যক্তিকে, কুড়িয়ে জড়ো করতে হল দেহাংশ
Hantavirus News: আটলান্টিক মহাসাগরে হান্টাভাইরাসের প্রকোপ, প্রমোদতরীতে মৃত্যু ৩ জনের, সংক্রমিত আরও
আটলান্টিক মহাসাগরে হান্টাভাইরাসের প্রকোপ, প্রমোদতরীতে মৃত্যু ৩ জনের, সংক্রমিত আরও

ভিডিও

#sangesuman পর্ব ২ (১২.০৫.২৬)। রঙচটা বাড়ির গোপন কুঠুরিতে তৃণমূল নেতার 'শিশমহল'!
#sangesuman পর্ব ১ (১২.০৫.২৬)। লকডাউনে বন্ধ, সুজিতের রেস্তোরাঁর অ্যাকাউন্টে নগদে জমা কোটি-কোটি টাকা!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget