এক্সপ্লোর

মুসলিমদের মঙ্গল গ্রহে পাঠানো উচিত: ট্রাম্প

ফের মুসলিম-বিরোধী কথা বলে বিতর্কে ডোনাল্ড ট্রাম্প। এ বার আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, “পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে মুসলিম সম্প্রদায়কে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত।”  এ ব্যাপারে তিনি একটি শর্তসাপেক্ষে প্রস্তাবও দিয়েছেন বিজ্ঞানী ইলন মাস্ককে। মাস্ককে তিনি প্রস্তাব দেন, যদি তিনি তাঁর রকেটে করে মুসলিমদের মঙ্গলে পাঠিয়ে দিতে পারেন, তা হলে তাঁকে ট্রান্সপোর্টেশন সেক্রেটারির পদ দেবেন। ট্রাম্পের মতে, এতে যেমন মুসলিমদের উপকার হবে, তেমনই বিশ্বে শান্তির আবহ ফিরে আসবে। তিনি আরও জানান, আমেরিকাকে ধর্ষক মুক্ত করতে এর থেকে ভাল এবং কার্যকরী উপায় হতে পারে না। তবে এখানেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী। মুসলিমদের কটাক্ষ করে তিনি বলেন, “বিশ্বাস করুন মুসলিমদের আমি ভালবাসি। আর সে কারণেই আমেরিকায় তাদের অনুপস্থিতি আমার হৃদয়কে আনন্দে ভরিয়ে তুলবে।” ট্রাম্পের এই মুসলিম বিরোধী মন্তব্যে ফের সরগরম মার্কিন রাজনীতি। ট্রাম্পের ঘোরতর এই মুলিম-বিরোধী মন্তব্যের তীব্র বিরোধিতা করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দু’দিন আগেই মার্কিন অভিবাসন নীতিকে তীব্র আক্রমণ করে ট্রাম্প বলেছিলেন, “ভুল অভিবাসন নীতির ফলেই দলে দলে সম্ভাব্য জঙ্গি এসে ঢুকছে আমেরিকায়।” ট্রাম্পের একের পর এক মুসলিম-বিরোধী মন্তব্যে এ বার মুখ খুলেছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ বুশও। তিনি বলেন, “আধুনিক মার্কিন ইতিহাসে ট্রাম্প একজন মুসলিম-বিরোধী আইকন।” প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নেমে শুরু থেকেই মুসলিমদের আক্রমণ শুরু করেছিলেন ট্রাম্প। যেমন, গত বছর ডিসেম্বরে সান বার্নাদিনোয় জঙ্গি হামলার পরে ট্রাম্প বলেছিলেন, “পুরো আমেরিকায় মুসলিমদের ঢোকা বন্ধ করে দেওয়া উচিত।” তিনি আরও বলেছিলেন, “যাঁদের কাছে মানুষের জীবনের কোনও মূল্য নেই, যাঁরা শুধুমাত্র জেহাদে বিশ্বাস করে, আমেরিকা এমন লোকেদের আক্রমণের লক্ষ্য হতে পারে না।” সেই শুরু। তার পরে একের পর এক মুসলিম-বিরোধী মন্তব্যে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড় তুলে দিয়েছেন রিপাবলিকানদের এই প্রথম সারির নেতা।

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল

ভিডিও

Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget