এক্সপ্লোর

রাত জাগতে কী খান ওবামা, জেনে নিন

ওয়াশিংটন: বিশ্বের ক্ষমতাশালীদের মধ্যে অন্যতম তিনি। স্বাভাবিকভাবেই তিনি প্রচন্ড ব্যস্ত। তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা। আমেরিকার প্রেসিডেন্ট পদে কাজ করাটা আদৌ সহজ নয়। প্রচুর পরিশ্রম করতে হয়। দীর্ঘক্ষণ কাজ করতে হয় এবং শক্ত সিদ্ধান্ত নিতে হয়।  এই সব কাজে চূড়ান্ত দক্ষ ওবামা। তিনি জানেন, কীভাবে সময় কাজে লাগাতে হয়।  তিনি কঠোর অনুশাসন মেনে চলেন। হোয়াইট হাউসে তাঁর ব্যক্তিগত অফিস ট্রিটি রুমে রাত জেগে কাজ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। রাতে মাত্র পাঁচ ঘন্টা ঘুমোনোর সময় পান তিনি। অনেক সময় মাঝরাতে ঘুমিয়ে সকাল সাতটার মধ্যেই উঠে পড়েন তিনি। রাত জাগতে অনেকের মতো কফি নয়, সামান্য নুন মেশানো কাঠবাদাম খান ওবামা। আর তাও গুনেগেঁথে মাত্র সাতটা। এ কথা জানিয়েছেন ওবামা পরিবারের প্রাক্তন প্রধান সেফ স্যাম কাস। তিনি বলেছেন, আমি আর মিচেল (ওবামার স্ত্রী) তো সব সময়ই মজা করতাম: ছটাও নয়, আটটাও নয়। রাত জেগে প্রেসিডেন্ট কী কাজ করেন, তা জানিয়েছে নিউইয়র্ক টাইমস। তিনি অনেক সময় রাত দুটো পর্যন্ত জেগে থাকেন। তিনি সাড়ে ছয়টার মধ্যে স্ত্রী ও দুই মেয়ের সঙ্গে নৈশভোজ সেরে নেন। রাতে ওবামা বক্তৃতা তৈরি ও তাঁর কর্মীদের ই-মেল পাঠানোর কাজ করেন। কোনও বক্তব্য নতুন করে লিখতে হলে ওবামা কর্মীদের ডেকে পাঠান।  গুরুত্বপূর্ণ ভাষণগুলি লেখার জন্য তাঁর বক্তৃতা-লেখকদের সঙ্গে অনেক সময় ভোর রাত পর্যন্ত কাটিয়ে দেন প্রেসিডেন্ট। এত কাজের মধ্যেও নিজের মতো করে অবসরও খুঁজে নেন ওবামা। বন্ধুদের সঙ্গে মজাও করেন। তিনি ইএসপিএন দেখেন, উপন্যাস পড়েন বা আইপ্যাডে বন্ধুদের সঙ্গে তাসও খেলেন।  সেইসঙ্গে সংবাদপত্রগুলিতে চোখও বুলিয়ে নেন। গেম অফ থ্রনস, ব্রডওয়াক এম্পায়ার-এর মতো টিভি অনুষ্ঠান দেখতেও পছন্দ করেন তিনি।

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget