এক্সপ্লোর

তালিবানকে সমর্থন করেছেন অরল্যান্ডো নাইটক্লাবে হানাদার বন্দুকবাজের বাবা!

ওয়াশিংটন: আফগান তালিবানের প্রতি সহানুভূতিশীল ফ্লোরিডার সমকামী নাইটক্লাবে নির্বিচারে তাণ্ডব চালানো ওমর মতিনের বাবা সিদ্দিক মতিন! দি ওয়াশিংটন পোস্ট-এর খবর, তিনি অতীতে আফগানিস্তানের তালিবানকে সমর্থন করেছেন, নিন্দা করেছেন পাকিস্তানের। পয়ম-ই-আফগান নামে একটি চ্যানেলে ‘ডুরান্ড জিরগা শো’ নামে একটি অনুষ্ঠান করেন তিনি। ক্যালিফোর্নিয়া থেকে সম্প্রচার হয় চ্যানেলটির। তাতে নানা রাজনৈতিক বিষয়ে মতামত দেন সিদ্দিক। প্রসঙ্গত তাঁকে প্রথম দিকে মীর সিদ্দিক বলে উল্লেখ করা হয়েছিল মিডিয়ায়। দারি ভাষায় কথা বলেন। অধিকাংশ সময়ই তাঁর মতামতে তেমন কোনও উল্লেখযোগ্য কথাবার্তা থাকে না। হুট করে বিষয় বদলে ফেলেন, যার মধ্যে সঙ্গতি থাকে না। তাঁর নামে ইউটিউবে একটি চ্যানেলে ডজন ডজন ভিডিও পোস্ট করা হয়। শো-এর সময় একটি ফোন নম্বর, পোস্ট অফিস বক্স দেখানো হয়। খোঁজ নিয়ে দেখা গিয়েছে, সেটি সিদ্দিকের ফ্লোরিডার বাড়ির। সিদ্দিকের একটি অলাভজনক সংস্থাও আছে। নাম ডুরান্ড জিরগা। সেটি রেজিস্ট্রি করা হয়েছে ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসিতে। শনিবারই পোস্ট করা এক ভিডিওতে নিজেকে আফগান প্রেসিডেন্ট বলে তুলে ধরেন সিদ্দিক। আগের একটি ভিডিওতে পাক সরকারের নিন্দার পাশাপাশি আফগান তালিবানের গুণগান গেয়ে তাঁকে বলতে শোনা গিয়েছে, ওয়াজিরিস্তানে আমাদের ভাইয়েরা, তালিবানের যোদ্ধা ভাইয়েরা, জাতীয় আফগান তালিবান মাথা তুলছে। ইনশাল্লাহ, ডুরান্ড লাইন ইস্যুর সমাধান হবে শীঘ্রই। শনিবার নাইটক্লাবে হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে সিদ্দিক অস্থায়ী আফগানিস্তান সরকার---সিদ্দিক মতিন নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন। তাতে সামরিক পোশাকে থাকা সিদ্দিককে বলতে শোনা যায়, অবিলম্বে হামিদ কারজাই, আশরফ গনি, জালমায় খলিলজাদ, আতমার, সায়াফকে বন্দি করতে আমি নির্দেশ দিচ্ছি ন্যাশনাল আর্মি, পুলিশ ও গোয়েন্দা শাখাকে। ওরা আমাদের দেশবাসী, দেশের শক্র। এমনকী ইউটিউবে একেবারে সাম্প্রতিক ভিডিওতে তিনি আফগান প্রেসিডেন্ট পদে নিজের প্রার্থীপদও ঘোষণা করেছেন।      

সেরা শিরোনাম

Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
Baby Buried Alive: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget