এক্সপ্লোর

ব্রিকস ঘোষণাপত্রে এই প্রথম সরাসরি নাম লস্কর, জয়েশের, মোদীর সুরেই সন্ত্রাসের নিন্দা জিনপিংয়ের

জিয়ামেন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশাল কূটনৈতিক সাফল্য পেল ভারত। জিয়ামেনে সরাসরি নাম করে পাকিস্তানে লালিতপালিত লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মহম্মদের মতো গোষ্ঠীর কার্যকলাপে গভীর উদ্বেগ জানিয়ে তাদের মোকাবিলায় স্পষ্ট পদক্ষেপের কথা বলা হল ব্রিকস সম্মেলনে, যা মঞ্চের এতদিনের ইতিহাসে এই প্রথম। তালিবান, আল কায়েদা, আইসিসের সন্ত্রাসেও উদ্বেগ প্রকাশ করে নবম ব্রিকস সম্মেলনের ঘোষণাপত্রে সব রাষ্ট্রকে তাদের মাটি থেকে সন্ত্রাসবাদ নির্মূল করা ও সন্ত্রাসের পিছনে আর্থিক মদত বন্ধ করার ডাকও দেওয়া হয়। ভারত, চিন, রাশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে তৈরি এই গোষ্ঠী প্রকৃত অর্থে বড় সন্ত্রাসবাদ বিরোধী একটি আন্তর্জাতিক জোট গঠনের প্রস্তাবও দিয়েছে গোটা দুনিয়াকে। নরেন্দ্র মোদীর সঙ্গে একসুরেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমের ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জেকব জুমা একযোগে সন্ত্রাস মোকাবিলায় সম্মতি দেন। xinping পাশাপাশি সম্মেলনে জারি করা বিবৃতিতে তাঁরা যেখানেই হোক, যে-ই করুক, সব ধরনের সন্ত্রাসবাদই নিন্দনীয়, কোনও রকমের সন্ত্রাসের পিছনেই বৈধতা, যুক্তি থাকতে পারে নাবলে জানান। সেইসঙ্গে বলেন, আমরা জোর দিয়েই বলছি, যারা কার্যকলাপে জড়িত, তার আয়োজন করে বা তা সমর্থন করে, মদত দেয়, তাদেরও এর দায় নিতে হবে। অর্থাত ঘুরিয়ে পাকিস্তানের দিকেই আঙুল তোলা হল বলে মনে করা হচ্ছে। সব ব্রিকসভুক্ত নেতাই তাঁদের ভাষণে সন্ত্রাসবাদের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন বলে জানান ভারতের বিদেশমন্ত্রকের সচিব (পূর্ব) প্রীতি সরন। ব্রিকস নেতাদের নিজেদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভারতের অবস্থান জানিয়ে মৌলবাদ থেকে মুক্তির ব্যাপারে সম্মেলন বসানোর প্রস্তাব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সেরা শিরোনাম

Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Another Pandemic Prediction: ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
ফের অতিমারির প্রকোপ, আগের চেয়ে আরও ভয়ঙ্কর? ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা, রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্ত, সাহায্য় করতে চান ট্রাম্প
Plane Crashed : 'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো
'কেউ বেঁচে নেই', ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৩২ জনেরই প্রাণ চলে গেল; পড়ে শরীরের টুকরো, জামাকাপড় ও জুতো

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget