এক্সপ্লোর

বিমানে ‘আল্লাহ আকবর’, ‘বুম’! ১০ সপ্তাহ জেল পাক বংশোদ্ভূত ব্যক্তির

লন্ডন: ব্রিটেনগামী এমিরেটস বোয়িং ৭৭৭ বিমানে আচমকা ‘আল্লাহ-আকবর’ বলে চিত্কার করে সহযাত্রীদের সন্ত্রস্ত করে তোলায় দশ সপ্তাহ কারাদণ্ড হল পাকিস্তানি-বংশোদ্ভূত এক ব্যক্তির। নাম শেহরাজ সারওয়ার। ঘটনাটি চলতি বছরের ফেব্রুয়ারির। দুবাই থেকে বার্মিংহাম যাচ্ছিল বিমানটি। বার্মিংহাম ক্রাউন কোর্টে সরকারি কৌঁসুলি অ্যালেক্স ওয়ারেন বলেন, উড়ানের সময় বিমানটি মারাত্মক উথাল-পাথাল পরিস্থিতির মধ্যে পড়েছিল। যাত্রীরা ভয়ে গুটিয়ে গিয়েছিলেন। তার মধ্যেই খুব জোরে ‘আল্লাহ আকবর’ বলে চিত্কার করতে থাকেন অভিযুক্ত। বাকি যাত্রীরা তাঁর আচরণে প্রবল অস্বস্তিতে পড়েন। বিমানটি শেষ পর্যন্ত অবতরণ করে। তিনি ‘বুম’ বলে চেঁচিয়ে ওঠেন। কয়েকজন যাত্রী আতঙ্কে কেঁদে ফেলেন। পুলিশ ডেকে অভিযুক্তকে গ্রেফতার করানো হয়। বার্মিংহাম মেল-এর খবর, অতীতে সারওয়ারৃ হিংসা, অসত্ আচরণের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন, আদালতকে তাও জানান ওয়ারেন। বিচারপতি ফ্রান্সিস লেয়ার্ড ৩৮ বছর বয়সি সারওয়ারকে চলন্ত উড়ানে ‘ঔদ্ধত্য আচরণে’র জন্য তিরস্কার করেন। বলেন, বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, তাতে বিমানে উঠে বারবার ‘আল্লাহ আকবর’ বলায় কিছু যাত্রীর মধ্যে ক্ষতিকর প্রভাব পড়ে। বিমানে এ ধরনের ঘটনা খুবই গুরুত্ব দিয়ে দেখা হয়। সব দিক বিচার করে আপনাকে ১০ সপ্তাহ কারাদণ্ড দেওয়া ছাড়া কোনও উপায় নেই। সারওয়ারের কৌঁসুলি জানান, পাকিস্তানে ঠাকুমার শেষকৃত্য থেকে ফেরার সময় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন সারওয়ার। উড়ানে তিনিও আতঙ্কিত হয়ে পড়েন। তিনি ‘আল্লাহ আকবর’ বলে প্রার্থনা করেন। যার অর্থ, সর্বশক্তিমান মহান। বিমান মাটি ছোঁওয়ার পর ‘বুম’ বলে চেঁচিয়ে ওঠা বোকার মতো কাজ হয়েছে। নিজের আচরণে তিনি লজ্জিত এবং সহযাত্রীদের যে কী সমস্যায় ফেলেছিলেন, তাও বুঝতে পেরেছেন সারওয়ার।তবে সে কথায় গুরুত্ব না দিয়ে বিচারপতি সারওয়ারকে জানিয়ে দেন, কারাবাস শেষ হলে ছাড়া পাওয়ার পরও ১২ মাস তার ওপর নজরদারি থাকবে।

সেরা শিরোনাম

US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Plane Accident News: দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা
Elon Musk: মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা
মহাকাশ গবেষণায় SpaceX-এর ইতিহাস, মাঝ আকাশেই Starship-কে লুফে নিল ইলন মাস্কের সংস্থা

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget