এক্সপ্লোর

এক্সিট কন্ট্রোল লিস্টে নাম, পাকিস্তান ছেড়ে যেতে পারবেন না হাফিজ

ইসলামাবাদ:  দুদিন আগে লাহৌরে পাকিস্তান গৃহবন্দী করেছে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত  জঙ্গি হাফিজ সঈদকে। এবার গতকাল পাক স্বরাষ্ট্রমন্ত্রক জামাত-উদ-দাওয়া প্রধানের দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ করল। এ ব্যাপারে মন্ত্রক সমস্ত প্রাদেশিক সরকার ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। চিঠিতে সঈদ ছাড়াও আরও ৩৮ জনের নাম এক্সিট কন্ট্রোল তালিকায় রাখা হয়েছে। নিষিদ্ধদের প্রত্যেকেই জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া বা লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। গত সোমবার লাহৌরে সঈদ ছাড়াও আবদুল্লা উবেইদ, জাফর ইকবাল, আব্দুল রেহমান আবিদ এবং কাজি কাশিফ নিয়াজ নামে তিন ব্যক্তিকে গৃহবন্দী করা হয়। গতকাল সঈদের মুক্তির দাবিতে জামাত-উদ-দাওয়া পন্থীদের বিক্ষোভ ছড়িয়েছে পাকিস্তানে। হিজবুল মুজাহিদিনের প্রধান সৈয়দ সালাহউদ্দিন সঈদকে গৃহবন্দী করে রাখার সিদ্ধান্তকে পাক সরকারের কাপুরুষোচিত আচরণ বলে তোপ দেগেছেন। ইউনাইটেড জিহাদ কাউন্সিলেন চেয়ারম্যান সালাহউদ্দিন আরও বলেছেন, সঈদ কাশ্মীরে ভারতের ভূমিকা নিয়ে সরব। লাহৌরে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে মুম্বই হামলার মূল চক্রী সঈদের সমর্থনে স্লোগান দেওয়া হয়। সঈদকে অবিলম্বে ছাড়া না হলে বিক্ষোভ আন্দোলনের হুমকি দিয়েছে জামাত-উদ-দাওয়ার নেতারা। সঈদকে গৃহবন্দী করায় কাশ্মীরের আন্দোলনে প্রভাব পড়লে বা দুর্বল হয়ে পড়লে তার দায় নওয়াজ শরিফ সরকারকে নিতে হবে বলে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেয়। আগামী ৫ ফেব্রুয়ারি সঈদের নির্দেশে দেশব্যাপী মিছিল করা হবে বলেও জামাত-উদ-দাওয়ার পক্ষ থেকে জানানো হয়। গত মঙ্গলবার পাক সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর বলেন, সঈদের ওপর নিষেধাজ্ঞা নীতিগত সিদ্ধান্ত অনুযায়ীই নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের স্বার্থেই সঈদ ও তাঁর সাঙ্গোপাঙ্গোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে বিদেশি কোনও চাপ নেই। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভারত, আমেরিকা ও রাষ্ট্রপুঞ্জ সঈদের বিচারের জন্য পাকিস্তানের ওপর চাপ তৈরি করে আসছে। হাফিজকে গৃহবন্দী করার ঘটনা নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, হাফিজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে পাকিস্তানের উচিত নিজেদের সদিচ্ছার প্রমাণ দেওয়া। শুধু হাফিজ নয়,  ভারতের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কার্যকলাপে অভিযুক্ত জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধেও একই ব্যবস্থা নিতে হবে ইসলামাবাদকে।

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসীভর্তি নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Tsunami Warning: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চারিদিক, পর পর ৮০টি আফটার শক, সুনামি সতর্কতা জারি পানামায়, ভেসে যেতে পারে বিস্তীর্ণ অঞ্চল
Asim Munir: ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র
ফের টুকরো টুকরো হবে পাকিস্তান? কী পরিকল্পনা আসিম মুনিরের? বদলে যেতে পারে পড়শি দেশের রাজনৈতিক মানচিত্র

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget