এক্সপ্লোর

ওয়াঘায় থমকে ট্রেন, আত্তারি নিয়ে এল ভারত, উত্তেজনার আবহে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দিল পাকিস্তান

৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সংঘাতের মধ্যেই সমঝোতা এক্সপ্রেস ঘিরে এই জটিলতা। সূত্রের খবর, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বৃহস্পতিবার ওয়াঘা সীমান্তে তাদের ভূখণ্ডে আজ সমঝোতা এক্সপ্রেসকে থামিয়ে দেয় পাকিস্তান। কিছুক্ষণের জন্য আটকে থাকেন যাত্রীরা।

ইসলামাবাদ ও নয়াদিল্লি: গতকালই পাকিস্তান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা হ্রাস করে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যার তীব্র নিন্দা করেছে নয়াদিল্লি। পরদিনই পাকিস্তান সমঝোতা এক্সপ্রেস ট্রেন পরিষেবা বন্ধ করে দিয়েছে বলে সরকারি ভাবে জানালেন পাকিস্তানের ফেডেরাল রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। ইসলামাবাদে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ঈদ উপলক্ষ্যে পাকিস্তানের যাত্রীদের পরিবহনে ব্যবহার করা হবে সমঝোতার বগিগুলি। তাঁকে উদ্ধৃত করে জিও টিভি বলেছে, আমি যতক্ষণ রেলমন্ত্রী, সমঝোতা এক্সপ্রেস ট্রেন পরিষেবা চলবে না। ৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সংঘাতের মধ্যেই সমঝোতা এক্সপ্রেস ঘিরে এই জটিলতা। সূত্রের খবর, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বৃহস্পতিবার ওয়াঘা সীমান্তে তাদের ভূখণ্ডে আজ সমঝোতা এক্সপ্রেসকে থামিয়ে দেয় পাকিস্তান। কিছুক্ষণের জন্য আটকে থাকেন যাত্রীরা। ভারতীয় রেলের লোকজন, রক্ষীরা সমঝোতাকে পাহারা দিয়ে ওয়াঘা সীমান্ত থেকে আত্তারি নিয়ে আসেন। জনৈক পদস্থ রেলকর্তা পিটিআইকে বলেছেন, পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে থেকে দুপুর ২টো ১৪ নাগাদ খবরটা পেয়ে আমরা তাঁদের অভয় দিয়ে জানাই, নিরাপত্তাজনিত কোনও বিপদই নেই। ট্রেনটিকে এখানে অবশ্যই আসতে দিতে হবে। তবে আমরা এও বলি, দরকার হলে একজন ভারতীয় ক্রু ও রক্ষী ট্রেনটিকে পাহারা দিয়ে আত্তারি পর্যন্ত নিয়ে যাবেন। সর্বশেষ খবর, ভারতীয় ক্রু ট্রেনটিকে ওয়াগা থেকে চালিয়ে আত্তারি নিয়ে এসেছেন। সমঝোতা এক্সপ্রেসে ৬টি স্লিপার কোচ ও একটি এসি থ্রি-টিয়ার কোচ আছে। ১৯৭১ এ ভারত-পাকিস্তান যু্দ্ধের পর স্বাক্ষরিত সিমলা চুক্তির আওতায় সমঝোতার যাত্রা শুরু হয় ১৯৭৬- এর ২২ জুলাই। ভারতীয় ভূখণ্ডে দিল্লি থেকে আত্তারি ও পাকিস্তানের দিকে লাহোর থোকে ওয়াগা পর্যন্ত যাতায়াত করে সমঝোতা। চলতি বছরে এর আগেও সাময়িক সমঝোতা পরিষেবা স্থগিত রাখা হয়েছিল দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে থাকায়। পরে অবশ্য তা ফের শুরু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Bangladesh News: ‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
‘ফিরলেই গ্রেফতার করা হবে শেখ হাসিনাকে, আত্মসমর্পণের সুযোগও না পেতে পারেন’, জানিয়ে দিল বাংলাদেশ
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Chinas Artificial Sun : কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি
কৃত্রিম সূর্য তৈরি করছে চিন, মেটাবে সীমাহীন বিদ্যুতের চাহিদা, বিশ্বের সবথেকে বড় ম্যাগনেট রেডি

ভিডিও

Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget