এক্সপ্লোর

দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে পাকিস্তানে চলছে ভোটগ্রহণ, পিএমএলএন, পিপিপি, পিটিআইয়ের মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু

ইসলামাবাদ:  দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানে। আজ সেদেশের ১১ তম সাধারণ নির্বাচন। ১৯৭০ সাল থেকে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় পাকিস্তানে।   নির্বাচনের আগে পাকিস্তানে বিভিন্ন দলকে চূড়ান্ত নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকতে দেখা যায়। আজকের নির্বাচনে ক্ষমতা দখলের লড়াই চলছে পাকিস্তান মুসলিম লিগ, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এবং পাকিস্তান পিপিলস পার্টির মধ্যে। তবে বিশেষজ্ঞদের দাবি, ক্ষমতা দখলের হাড্ডাহাড্ডি লড়াই হবে ইমরান খানের পিটিআই এনং নওয়াজ শরিফের দাদা শাহবাজ শরিফ পরিচালিত পিএমএলএন-এর মধ্যে। এছাড়া পাকিস্তান পিপিলস পার্টির তরফে লড়ছেন বিলাওয়াল ভুট্টো জারদারি। তবে কোনও দলই যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে বিলাওয়ালের পিপিপি-র সমর্থন বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে যাবে। কারণ, বিলাওয়ালের দলের সমর্থনে পাকিস্তানে সরকার গড়বে কে সেটা নির্ধারিত হবে। আজ সকাল সাড়ে আটটার সময় ভোট প্রক্রিয়া শুরু হয়েছে পাকিস্তানে, চলবে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত। ৮৫ হাজার পোলিং বুথে ভোটগ্রহণ চলছে। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলেই বুথে বুথেই শুরু হবে গণনা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হবে। তবে দেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতি এবং জঙ্গি হানার কথা বিবেচনা করে পাক প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে। এবারে পাক নির্বাচনে বিশেষ নজরে রয়েছেন ভারতের মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সইদের ছেলে হাফিজ তালহা সইদ এবং জামাই খালিদ ওয়ালিদ। এঁরা দুজনেই এবার নির্বাচনে দাঁড়িয়েছেন। তাঁরা ছাড়া মোট ২৬০ জন্য প্রার্থী রয়েছেন যাঁরা আল্লা-ও-আকবর-তহরিক দলের হয়ে নির্বাচন লড়ছেন। এদিকে ইমরান পরিচালিত পিটিআই কিছুটা হলেও এই নির্বাচনে লড়াইয়ে এগিয়ে রয়েছেন। কারণ, পাক সেনার আড়াল থেকে সম্পূর্ণ সমর্থন রয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের জন্যে। এছাড়া ইমরানের ভাবমূর্তি, তাঁর চ্যালেঞ্জই দলকে অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে রেখেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget